বিশ্বের তাপমাত্রা রেকর্ডের ইতিহাসে এবার সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব। একই সঙ্গে তাপমাত্রা রেকর্ড তালিকায় ২০২৪ সালের প্রতিটি মাস আগের বছরগুলোর একই মাসের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম হিসাবে রেকর্ড গড়েছে। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তাদের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো দুর্বল হয়ে পড়ার পরও এপ্রিলে এমন অস্বাভাবিক গরম অনুভব করেছেন বিশ্বের অধিকাংশ মানুষ। সংস্থাটি জানিয়েছে, মনুষ্যসৃষ্ট কারণে বিশ্বের আবহাওয়া এতটা উষ্ণ হয়ে পড়েছে।

অন্যদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ জায়গায় অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ ভয়ংকর গরমের পর মাত্রাতিরিক্ত বৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হ’তে চলেছে এ অঞ্চলের মানুষ। সম্প্রতি সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম (এসএসিওএফ) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের দক্ষিণপশ্চিম বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হ’তে পারে।







অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
গণতন্ত্র মানুষ মারে, এটি আমাদের জন্য নয়
দেশে দারিদ্রে্যর হার ২১ দশমিক ৮%
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
বিধ্বংসী ঝড়ই হবে ভবিষ্যৎ পৃথিবীর নিউ নর্মাল : মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
আরও
আরও
.