চালকরা যা কখনো ভাবেনি, এবার এমনই অভাবনীয় চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম-রাঙামটি মহাসড়কে। গভীর রাতে চা হাতে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। চালকরা যেন ঘুমের ঘোরে দুর্ঘটনা না ঘটায় সেজন্য এই ব্যবস্থা। দূরপাল্লার নৈশ কোচ, পণ্যবাহী ট্রাকসহ গভীর রাতে চলাচলকারী গাড়ির চালকেরা ভোরের দিকে ঝিমিয়ে পড়ে। রাতে অধিকাংশ দুর্ঘটনা এ কারণেই হয়। তাই চালকদের চাঙ্গা রাখতে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম যেলা পুলিশের একদল সদস্য। চা, বিস্কুট আর গরম পানি নিয়ে তারা রাত জাগা চালকদের অপেক্ষায় থাকেন। চট্টগ্রাম যেলার রাউজান-রাঙগুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে গভীর রাতে গাড়ি চালকদের গরম পানি দিয়ে মুখ ধোয়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করে দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করার কার্যক্রম শুরু করেছেন।

ঢাকা থেকে রাঙামাটিতে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক চালক দীদারুল আলম জানায়, মহাসড়কে পুলিশ সাধারণত কাগজপত্র পরীক্ষা ও মালামাল চেক করার জন্য গাড়ি দাঁড় করায়। কিন্তু চট্টগ্রাম-রাঙামাটি সড়কে পুলিশ সিগন্যালে গাড়ি থামালে দেখা যায়, গরম পানির জার নিয়ে পুলিশ সদস্য এগিয়ে আসছেন মুখ ধোয়ানোর জন্য। পুলিশের এমন ভালোবাসা অচিন্তনীয়। সহকারী পুলিশ সুপার জানান, এ কাজে খরচ খুব সামান্য। কিন্তু এতে যে ভালোবাসার বন্ধন তৈরী হচ্ছে তা মহামূল্যবান, খুবই মযবূত। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

[সকল পুলিশ সদস্য এমন আচরণ করুক এটাই কাম্য। যিনি এটা করেছেন, এটি তার ব্যক্তিগত উদ্যোগ না হয়ে সার্বিক উদ্যোগ হৌক- এটাই আশা করব। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন (স.স.)]






একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
বাঘ ইকো ট্যাক্সি : চালু হতে যাচ্ছে দেশে উৎপাদিত প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার
ইউজিসি বিলুপ্ত করে গঠিত হচ্ছে শক্তিশালী বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন
ফলের বিশ্বে সফল বাংলাদেশ
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় দেশে
স্বদেশ-বিদেশ
সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
যুক্তরাষ্ট্রে কয়েক বোতল বিয়ারের জন্য শিশু বিক্রি!
স্বদেশ-বিদেশ
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
আরও
আরও
.