‘ব্রিটেন একটি খ্রিস্টান রাষ্ট্র’ এমন শিক্ষা দেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন সেদেশের শিক্ষামন্ত্রী নিকি মরগান। ধর্মে বিশ্বাসী নয়, এমন প্রতিষ্ঠানগুলোর জন্যও একই নির্দেশনা প্রকাশ করে তিনি পরিষ্কার করে বলেছেন যে, ধর্মে অবিশ্বাসীদের মতাদর্শকে সমান মর্যাদা দেবার কোন প্রয়োজন নেই। শিক্ষামন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, মানবতাবাদীরা আদালতকে ব্যবহার করে যে শিক্ষা দিতে চাচ্ছেন, তাতে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের নাস্তিক্যবাদ শেখাতে বাধ্য হবে। তাই নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধর্ম শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় ও ধর্ম বিরোধী শিক্ষার জন্য অথবা নাস্তিক্যবাদ শেখানোর জন্য সমান সময় দেবার কোন সুযোগ কোন শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে না। তবে তাদের মতামত অন্যান্য পাঠে পড়ানো যেতে পারে। এ নির্দেশনাকে ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন সার্থক বলে অভিহিত করেছে। উল্লেখ্য, গণতন্ত্রের আতুড়ঘর হিসাবে পরিচিত এই দেশটিতে ৫৯.৪% খ্রিষ্টান, ২৪.৭% নাস্তিক এবং ৫% মুসলিমের বসবাস। [একেই বলে ‘ঠেলার নাম বাবাজী’। ধর্মনিরপেক্ষ বৃটেন এখন ধর্ম শিক্ষা দিতে বাধ্য হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলি শিক্ষা হাছিল করলে দেশের মঙ্গল হবে (স.স.)]




স্মার্টফোন কিনতে সন্তান বিক্রি
সামাজিক মাধ্যমে ইহূদীবিরোধী পোস্ট দিলে যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রীনকার্ড বাতিল
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন
মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সম্পদের মালিক হ’তে চায় না তার ছেলে
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
এক দশকে ভারত ছেড়েছে ২৭ কোটি মানুষ : জাতিসংঘ
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
আরও
আরও
.