বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে প্রতিদিন গড়ে সাড়ে চার শতাধিক মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন তিন শতাধিক। দেশে প্রতি লাখে ১০৬ জন মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত এবং মোট মৃত্যুর ১২ শতাংশের জন্য ক্যান্সার দায়ী। যা ২০৫০ সাল নাগাদ দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। ১৭ কোটি মানুষের জন্য প্রয়োজনীয় ১৭০টি ক্যান্সার সেন্টারের বিপরীতে দেশে আছে মাত্র ২২টি। যার অধিকাংশই ঢাকায় এবং সেখানেও নষ্ট যন্ত্রপাতি, জনবল ও শয্যাসংকটে রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। গবেষণায় দেখা গেছে, খাদ্যে ভেজাল ও পরিবেশ দূষণের কারণে বিশেষ করে ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সারে মৃত্যুহার বাড়ছে। এমতাবস্থায় দরিদ্র রোগীদের ভোগান্তি কমাতে ও জীবন বাঁচাতে দ্রুত চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও বিশেষায়িত হাসপাতাল বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।







বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের কি সমাধান হ’ল!
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
রামপাল ও রূপপুর প্রকল্প বাতিল করুন (পরিবেশ ধ্বংস করে উন্নয়ন বিপর্যয় ডেকে আনবে)
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
ভারতে মহামারী রূপ নিচ্ছে ক্যান্সার : বেড়েছে ৩০০ শতাংশ!
দেশে প্রতিদিন ক্যান্সারে মারা যায় ২৭৩ জন
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
পঞ্চগড়ে চা চাষ খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার
১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড
দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান!
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
আরও
আরও
.