মুমিন হৃদয়ে অন্যতম আকাঙ্ক্ষার ইবাদত হ’ল হজ্জ। অনেকের হয়ত আর্থিক সামর্থ্য থাকে না। কিন্তু থাকে অদম্য আশা। সে আশাকে বাস্তবে পরিণত করার প্রচেষ্টায় সফল হয়েছেন গাইবান্ধা যেলার সাদুল্লাপুরের এক দরিদ্র কৃষক। ১৮ বছর পূর্বে বৃক্ষ রোপণ করেছিলেন শুধুমাত্র হজ্জের খরচ যোগানোর জন্য। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষে হজ্জে গেলেন মধ্যবয়সী এই কৃষক। নিজের অভিব্যক্তি পেশ করে তিনি বলেন, ১৮ বছর আগে হজ্জের ইচ্ছা করি। এ উদ্দেশ্যে নিজের জমির আইলে কিছু গাছ রোপণ করি। বুকভরা আশা নিয়ে গাছের পরিচর্যা করতে থাকি।

তিনি বলেন, গাছগুলো বড় হওয়ার পর প্রায়ই যখন রাত হ’ত, মানুষ ঘুমিয়ে পড়ত, তখন আমি গাছগুলোর কাছে যেতাম। গাছ ধরে ধরে কাঁদতাম, দো‘আ করতাম। আল্লাহ যেন আমাকে হজ্জের আকাঙ্ক্ষা পূরণ করেন। দীর্ঘ ১৮ বছর অপেক্ষার পর আল্লাহ আমার সে দো‘আ কবুল করেছেন।

[আল্লাহ তার হজ্জকে কবুল করুন এবং ফরয পালনে তার এই অদম্য আগ্রহ থেকে আমাদের শিক্ষা গ্রহণের তাওফীক দান করুন (স.স.)]।






দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ১ কোটি ৬০ লাখ লোক অনাহারের সম্মুখীন
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
৫৫ দেশের দুই হাযার রকমের মুদ্রার মওজুদ
তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন নির্মাণ কাজ উদ্বোধন
এক ভাগ ধনীর কাছে ৮২ শতাংশ সম্পদ
স্বদেশ-বিদেশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার আম উপহার
বাংলাদেশ ব্যাংকে ভারতীয় সফটওয়্যার যুগের অবসান : ফিরল সাইবার সার্বভৌমত্ব
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
বিশ্বজুড়ে সুখ কমছে
আরও
আরও
.