সদ্য বিদায়ী অর্থবছরে (২০২৩-২৪) বিদেশী ঋণের সূদ ও আসল মিলিয়ে বাংলাদেশকে প্রায় ৩৩৬ কোটি ডলার বা ৪০ হাযার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। ফলে এই প্রথমবারের মতো এক বছরে বিদেশী ঋণ পরিশোধ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেল। পরিশোধ করা অর্থের মধ্যে আসল ২০১ কোটি ডলার, আর সূদ প্রায় ১৩৫ কোটি ডলার।

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিদায়ী অর্থবছরের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে এ তথ্য ওঠে এসেছে। পরিসংখ্যানে দেখা গেছে যে, এক বছরের ব্যবধানে ঋণের আসল ও সূদ পরিশোধ-দু’টোই গত অর্থবছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে সূদ ও আসল মিলিয়ে ২৬৮ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।

ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে বিদেশী ঋণের আসল পরিশোধ যে গতিতে বেড়েছে, তার চেয়ে বেশী গতিতে বেড়েছে সূদ বাবদ খরচ। এক বছরের ব্যবধানে সূদ পরিশোধ বেড়েছে ৪৫ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে অতিরিক্ত খরচ করতে হয়েছে ৪২ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের সূদ বাবদ ৯৩ কোটি ডলার খরচ করতে হয়েছিল। বিদায়ী অর্থবছরে প্রথমবারের মতো শুধু সূদ বাবদ খরচ ১৩৫ কোটি ডলারে পৌঁছাল।

কয়েক বছর ধরেই বিদেশী ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ঋণ পরিশোধ সবচেয়ে বেশী বেড়েছে গত দুই বছরে। বিদেশী ঋণ পরিশোধের এই চাপ শুরু হয়েছে এমন এক সময়ে, যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিদেশী ঋণ পরিশোধ বাবদ অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেটে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।






দেশে গত ৮ মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা!
ভারতের দখলে বাংলাদেশের সীমান্তবর্তী যেসব সম্পদ
মাথার চুল বিক্রি করে সন্তানের আহার জোগাড় করলেন যে মা
গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
বিশ্বে যেসব দৈনিক পত্রিকার পাঠক সর্বাধিক
পশ্চিমবঙ্গের সমান বড় ভূখন্ড পাচ্ছে বাংলাদেশ, এ যেন দক্ষিণ তালপট্টির জবাব!
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
জরিমানার টাকায় শিশুর জন্য হেলমেট কিনিয়ে দিলেন পুলিশ
বর্ধমানে অন্ধ মুসলিম দম্পতিকে ‘জয় শ্রীরাম’ সেলাগানে বাধ্য করা হ’ল
পাহাড়ে পানির সঙ্কট
আরও
আরও
.