(১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী : এই প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ জন ছাত্র ও ৪ জন ছাত্রী সহ মোট ৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। াদের মধ্যে ১ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ৃত্তিপ্রাপ্ত ছাত্র হচ্ছে মুবাশশিরুল ইসলাম (চাঁপাই নবাবগঞ্জ)। জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে ১জন ছাত্রী ও সাধারণ গ্রেডে ১ জন ছাত্র বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হচ্ছে তামান্না তাসনীম (কুড়িগ্রাম)।

(২) দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ প্রতিষ্ঠান থেকে এবার ৭জন ছাত্র প্রাথমিক বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ২ জন। জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার উক্ত মাদরাসা থেকে ৩ জন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

রাণীপুকুর বাযার, মহাদেবপুর, নওগাঁ ৬ই মার্চ বুধবার : অদ্য সকাল ১০-টায় নওগাঁ যেলার মহাদেবপুর থানাধীন রাণীপুকুর বাযারস্থ ডাঃ মুহাম্মাদ শাহীনুর রহমানের চেম্বারে আল-‘আওন-এর সদস্য সংগ্রহ ও ব্লাড গ্রুপিং করা হয়। নওগাঁ যেলার আল-‘আওন-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল হালীম ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর নওগাঁ যেলার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ৬৬ জনের ব্লাড গ্রুপিং ও ১৭ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।






বার্ষিক কর্মী সম্মেলন ২০২১ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলহাজ্জ মুন্সী মফীযুদ্দীন মল্লিক-এর মৃত্যু সংবাদ
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
আল-‘আওন
সোনামণি
দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী )
সংগঠন সংবাদ
সোনামণি প্রশিক্ষণ
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
যুবসংঘ (যুবসমাবেশ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
আরও
আরও
.