সন্তোষপুর, শাহ মখদুম, রাজশাহী ১০ই নভেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ গিয়াছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান ও বর্তমান পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা। সদর-পূর্ব উপযেলার সাধারণ সম্পাদক মাওলানা মকবূল হোসাইন প্রমুখ।

বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী ২৩শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার পুঠিয়া উপযেলাধীন বানেশ্বর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পুঠিয়া উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন পুঠিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইলিয়াসুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ জাহাঙ্গীর আলাম।

উত্তর নওদাপাড়া (কালুর মোড়), রাজশাহী ২৩শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মহানগরীর উত্তর নওদাপাড়া কালুর মোড় আহলেহাদীছ জামে মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মসজিদের ইমাম ও সদর-পূর্ব উপযেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মকবূল হোসাইন। ইসলামী জাগরণী পেশ করেন সদর-পশ্চিম উপযেলার প্রচার সম্পাদক রক্বীবুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা।

বায়া, রাজশাহী ৭ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার পবা উপযেলাধীন বায়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অত্র মসজিদের মুওয়াযযিন হাফেয আব্দুল আলীম। ইসলামী জাগরণী পরিবেশন করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা সদর-পশ্চিম উপযেলার প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক ড. মুহাম্মাদ শিহাবুদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আফযাল হোসাইন প্রমুখ।






সুধী সমাবেশ
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
আলহাজ্জ মুন্সী মফীযুদ্দীন মল্লিক-এর মৃত্যু সংবাদ
চাঁদমারী ইফতার মাহফিল :
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
প্রবাসী সংবাদ
আত-তাহরীক টিভি (‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
আমীরে জামা‘আতের পাবনা সফর
ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
আরও
আরও
.