গত ৪ঠা আগস্ট বুধবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপযেলাধীন পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের আকস্মিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। হতাহতরা সবাই তাদের নববিবাহিত পুত্র ও পুত্রবধূকে আনার জন্য ২৯ জনে একটি বড় নৌকায় করে পুত্রের শ্বশুরবাড়ী পাকা ইউনিয়নের তেরোরশিয়া গ্রামে যাচ্ছিলেন। দুপুরে হঠাৎ বৃষ্টি নামলে তারা নৌকা থেকে নেমে পাশে একটি চালার নীচে আশ্রয় নেন। তারপর মুহূর্তের বজ্রপাতে শেষ হয়ে যায় বর আল-মামূনের পিতা, ভাই, দুলাভাই সহ ১২ জন স্বজন। নিহত হয় মোট ১৭ জন। আহত ১২ জন চাঁপাই নবাবগঞ্জ ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[আমরা এই মর্মান্তিক ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং পরকালে এই মুমিন নারী-পুরুষদের শহীদী মর্যাদা প্রদানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। সম্ভবতঃ এটাই দেশের ইতিহাসে বজ্রপাতে একসাথে এতজনের মৃত্যুর ঘটনা। এরূপ ঘটনা পুনরায় যেকোন সময় ঘটতে পারে। তাই সরকারকে বলব, বজ্রপাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য সর্বত্র ‘লাইটেনিং এরেস্টার’ বা বজ্রপাত প্রতিরোধক দন্ড স্থাপনের ব্যবস্থা নিন (স.স.)]।    






স্বদেশ-বিদেশ
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
বাংলাদেশে ১০% ধনীর হাতে ৪১% আয়
সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
কুরআন হিফযে ৪ সন্তানের জননীর অনন্য দৃষ্টান্ত স্থাপন
খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
স্বদেশ-বিদেশ
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ১ কোটি ৬০ লাখ লোক অনাহারের সম্মুখীন
মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয় ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়
সালাহউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর
আরও
আরও
.