বাংলাদেশে প্রতি তিনজনে একজন লিভার (যকৃত সংক্রান্ত) রোগে ভুগছেন। পাঁচ কোটি মানুষ কোন না কোন ধরনের লিভার জটিলতায় আক্রান্ত। এত বেশী মানুষ লিভারের সমস্যায় ভুগলেও দেশে মাত্র ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। একজন মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ লাখ লিভার সংক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন। লিভার বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে লিভার রোগে বেশ পরিবর্তন এসেছে। হেপাটাইটিস বি ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাচ্ছে। একই সাথে শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় এবং অর্থনৈতিক উন্নতির সাথে মানুষ মুটিয়ে যাচ্ছে। ফলে লিভারে অনেক চর্বি জমছে। এখন ফ্যাটি লিভারই বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। তারা বলছেন, লিভার সিরোসিস হ’লে প্রতিস্থাপনই শেষ ভরসা। বাংলাদেশে নতুন বছরে প্রতিস্থাপন শুরু হ’তে পারে। গত ২৯শে নভেম্বর বৃহস্পতিবার হেপাটোলজি সোসাইটি আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে লিভার বিশেষজ্ঞরা এসব তথ্য দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ৮৫ লাখ মানুষ, সি ভাইরাসে আক্রান্ত ১৫ লাখ মানুষ। ১৯৮০ সালের দিকে বাংলাদেশের ৭ শতাংশ মানুষ বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। বর্তমানে এটি কমে ৪ শতাংশে নেমেছে। হেপাটাইটিস ভাইরাস কর্মক্ষম মানুষকে বেশী আক্রান্ত করছে এবং তাদের দীর্ঘ মেয়াদে কর্মহীন করে দিচ্ছে। তারা জানান, বাংলাদেশে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বৃষ্টির সময় জন্ডিসে আক্রান্তের সংখ্যা বাড়ে। কারণ এ সময় বৃষ্টির পানি উপচে স্যুয়ারেজের পানির সাথে মিশে গিয়ে খাবার পানিকে দূষিত করে।






মাত্র ৪২ দিনে বুখারী শরীফ হেফয : বাংলাদেশী হাফেযের বিরল কৃতিত্ব
ছাত্রদের সঙ্গে একই হ’লে থাকার দাবীতে আন্দোলনে কলিকাতার ছাত্রীরা!
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
জেন-জি বিক্ষোভে বিপর্যস্ত নেপালে দুই দিনে ক্ষতি ১৮ কোটি ডলার বা ৩ লাখ কোটি রুপি
ইসরায়েলই মুসলিম চরমপন্থী তৈরী করছে - ব্রিটিশ এমপি
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপযেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ শতাংশ মানুষ বেকার : গ্যালাপ
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
করোনায় মৃত্যুর চেয়ে আত্মহত্যা দ্বিগুণ
রূপকথার গ্রাম নাটোরের হুলহুলিয়া
ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
আরও
আরও
.