গত দুই দশকে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ’ কয়েক কোটি মানুষের বাস্ত্তচ্যুতির কারণ হয়েছে। এ যুদ্ধের কারণে গত ২০ বছরে ৮টি দেশে কমপক্ষে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্ত্তহারা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় তাদের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর আওতায় পরিচালিত গবেষণা রিপোর্টে এ কথা বলেছে। রিপোর্টে বলা হয়েছে যে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন ক্ষমতাকেন্দ্র পেন্টাগন এবং টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। উক্ত হামলার অজুহাত ধরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুরু করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তহীন যুদ্ধ। নিরন্তর সেই যুদ্ধ আফগানিস্তান থেকে ইরাক, পাকিস্তান, ইয়ামন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রিপোর্টের প্রধান গবেষক ওয়াশিংটনের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক ডেভিড ভাইন বলেন, ‘এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। তবে সীমিত পর্যায়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালু থাকা বুরকিনা ফাসো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, শাদ, রিপাবলিক অব কঙ্গো, মালি, নাইজার, সঊদী আরব ও তিউনিসিয়ার পরিস্থিতিকে প্রতিবেদনে বিবেচনায় নেয়া হয়নি। তাদেরকে হিসাবে নিলে প্রকৃত বাস্ত্তচ্যুত মানুষের সংখ্যা ৫ কোটি ৯০ লাখ পর্যন্ত হ’তে পারে।






শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন
সবচেয়ে উষ্ণ এপ্রিল দেখল বিশ্ব : এবার অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
কিছু বুদ্ধিজীবী অকারণেই অপপ্রচার করেন (কওমী মাদরাসায় জঙ্গী তৈরী হয় না : আইজিপি)
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
চীনে দুর্নীতির কারণে ৩ লাখ কর্মকর্তার সাজা
রামপাল প্রকল্প বাস্তবায়িত হ’লে সুন্দরবনের পাঁচটি ঝুঁকি
১৮ বছর পর পেট থেকে অপারেশনের কাঁচি উদ্ধার!
স্বদেশ-বিদেশ
করোনায় আটকেপড়া ছেলেকে আনতে স্কুটিতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন মা
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
আরও
আরও
.