বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লী। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচী ও চীনের বেইজিং। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশী বেড়েছে ভারতে ও বাংলাদেশে। ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ১৪ই ফেব্রুয়ারী এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক দু’টি গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে প্রকাশিত ঐ প্রতিবেদন বলা হয়েছে, বায়ুতে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান হচ্ছে পিএম ২.৫।

এতদিন এ উপাদান সবচেয়ে বেশী নির্গত করত চীন। গত দুই বছরে চীনকে টপকে ঐ দূষণকারী স্থানটি দখল করে নিয়েছে ভারত। চীন ও ভারতের পরই রয়েছে বাংলাদেশের স্থান। এক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপানের টোকিও শহর। প্রতিবেদন অনুযায়ী বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে ১ লাখ ২২ হাযার ৪০০ মানুষের মৃত্যু হয়।






ঐতিহাসিক ঐক্যমত : শান্তির পথে দুই কোরিয়া
বিআইজিডি জরিপ : দেশ ঠিক পথে যাচ্ছে মনে করেন ৭১% মানুষ
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
ওযূ করার উপযোগী চমৎকার একটি বেসিন তৈরী করল বগুড়ার সজল সিরামিকস
জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলা ভাষা
হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
ভারতে পবিত্র কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ : রিটকারীর জরিমানা
আরও
আরও
.