এবার এক ট্রেনেই যাওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে। এ লক্ষ্যে সুন্দরবন পর্যন্ত রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপযেলার মুন্সিগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। মুন্সিগঞ্জ হচ্ছে সুন্দরবনেরই একটি পয়েন্ট। মুন্সিগঞ্জের চুনা নদীর ওপারেই সুন্দরবনের গভীর বনাঞ্চল। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাযার ৬৬২ কোটি ২৪ লাখ টাকা। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নাভারণ থেকে মুন্সিগঞ্জ গ্যারেজ পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য হবে ৯৮.৪২ কিলোমিটার।

যশোরের নাভারন থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত থাকবে ৮টি স্টেশন। এগুলো হ’ল- নাভারণ, বাগঅাঁচড়া, কলারোয়া, সাতক্ষীরা, পারুলিয়া, কালিগঞ্জ, শ্যামনগর ও মুন্সিগঞ্জ। ব্রডগেজের এ রেললাইনের যাত্রীবাহী ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে একেবারে প্রাথমিক অবস্থায় আছে প্রকল্পের কাজ। রেলপথটি নির্মাণে চীনসহ কয়েকটি উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে।






করোনায় আটকেপড়া ছেলেকে আনতে স্কুটিতে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন মা
চিলকট তদন্ত প্রতিবেদন : বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ব্লেয়ারকে
মোজাম্বিকে ৩০ হাযার ‘ভুতুড়ে’ সরকারী কর্মচারী
স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা উইঘুরদের
দেশে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশ ধূমপায়ী
বায়ু দূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
ময়মনসিংহে প্রকাশ্যে গলা কেটে যুবক খুন
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
যুক্তরাষ্ট্রই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ আমদানী করছে (ফিলিপিনো প্রেসিডেন্ট)
দেশের তৈরী ড্রোন রফতানী হবে বিদেশে
ফ্রান্সে ঋণের দায়ে গোটা পরিবারের আত্মহত্যা!
ফ্রান্সে বন্ধ করে দেয়া হচ্ছে দেড় শতাধিক মসজিদ!
আরও
আরও
.