খুন না করেও জোড়া খুনের মামলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্রেইগ কোলি (৭১) নামের এক বাসিন্দা ৩৯ বছর জেল খেটেছেন। অবশেষে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বেরিয়ে কোলি নাগরিক অধিকার লঙ্ঘনের মামলা করেন। আদালত গত ২৩শে ফেব্রুয়ারী শনিবার তাঁকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় যা ১৭৬ কোটি ৭০ লাখ টাকার কিছু বেশী।

প্রেমিকা রন্ডা ভিশ্ত ও রন্ডার চার বছর বয়সী শিশুসন্তান ডোনাল্ডকে খুনের অভিযোগে প্রায় চার দশক জেল খাটেন মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য কোলি। ১৯৭৮ সালের ১১ই নভেম্বর রন্ডা ও তাঁর ছেলে খুন হয়। ১৯৮০ সালের জানুয়ারীতে আদালত কোলিকে যাবজ্জীবন কারাদন্ড দেন। দীর্ঘ কারাবাসের পর তাঁর সহায়তায় এগিয়ে আসেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মাইকেল বেন্ডার। তাঁর উদ্যোগে ডিএনএ পরীক্ষায় দেখা যায়, রন্ডা ও তাঁর ছেলের খুনি কোলি নন। ২০১৭ সালের ২২শে নভেম্বর ক্যালিফোর্নিয়ার তৎকালীন গভর্নর জেরি ব্রাউন কোলিকে ক্ষমা ঘোষণা করেন। আদালতও নির্দোষ বলে রায় দেন। লস অ্যাঞ্জেলেসের সিমি ভ্যালি নগরের কর্মকর্তা এরিক লেভিট ২৩শে ফেব্রুয়ারী এক বিবৃতিতে বলেন, ‘কোলির জীবনে যে ক্ষতি হয়ে গেছে, তা কোন অঙ্কের অর্থ দিয়েই পূরণ সম্ভব নয়। এরপরও তাঁকে ক্ষতিপূরণ দেওয়া আমাদের সমাজের কর্তব্য বলে আমরা মনে করি। বিবৃতিতে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে কোলিই সবচেয়ে দীর্ঘকাল কারাভোগ করা ব্যক্তি।

[কথিত আইনের দেশের যদি বিচার ব্যবস্থার এই দুরবস্থা হয়, তাহ’লে তারা অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে কিভাবে কথা বলতে পারে? (স.স.)]






ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
করোনার ওষুধ তৈরী প্রকল্পে মুসলিম বিজ্ঞানীকে প্রধান করলেন ট্রাম্প
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
রাজশাহীর বাগমারায় চড়া সূদ ও এনজিও কর্মীদের চাপে ৩ মাসে প্রাণ গেল ১০ জনের!
অপরাধীর অভাবে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডে
বিশ্বের গভীরতম ও স্বচ্ছতম বরফ জমাট বৈকাল হ্রদ
ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
নেকাব খুলতে বলায় বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ড্যানিশ মুসলিম নারী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট : বছরে অ্যালকোহল পানে ৩০ লাখ মানুষ মারা যায়
স্বদেশ-বিদেশ
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
আরও
আরও
.