ধর্ষণের বিচার পেতে আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। ভারতের অন্ধ্র প্রদেশে এবার থেকে ধর্ষকরা তাড়াতাড়ি শাস্তি পাবে। ধর্ষণের মতো যাবতীয় অপরাধের দ্রুত নিষ্পত্তি করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সম্প্রতি একাধিক বিল পাস করেছে অন্ধ্র প্রদেশের জগমোহন রেড্ডির সরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ’ল ‘দিশা আইন’। ঐ আইনে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে হবে এবং পরবর্তী ১৪ দিনের মধ্যে অপরাধীকে ফাঁসিতে ঝোলাতে হবে।

একই দিনে নারীদের অপরাধ নিয়ন্ত্রণে আরেকটি গুরুত্বপূর্ণ বিলে ছাড়পত্র দিয়েছে অন্ধ্র প্রদেশ মন্ত্রীসভা। এই আইন অনুযায়ী, নারী এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হবে। এই আদালতগুলোতে কেবল ধর্ষণ, গণধর্ষণ, অ্যাসিড হামলা, ধাওয়া করা, যৌন হয়রানির মতো মামলাগুলোর বিচার হবে।

[ধন্যবাদ অন্ধ্রপ্রদেশ সরকারকে। তবে অনেক সময় নারীরাও একাজে ফুসলিয়ে থাকে। তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানাই (স.স.)]






পা দিয়ে বিমান চালান পাইলট
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
এসএসসি পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ না হওয়ায় ২২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৮ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্র - -পোপ ফ্রান্সিস
শরণার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বন্ধুবৎসল যে দেশটি
কিডনী দিয়ে পুত্রবধুর জীবন বাঁচালেন শাশুড়ী
সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
আগামী বছর ভারতের বড় শহরগুলোয় পানি শুকিয়ে যাবে!
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
আরও
আরও
.