গাযায় ইস্রায়েলী নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য টমাস গোল্ড বলেছেন, ‘আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাঊনী সরকার এবং তার জেনারেলরা জাহান্নামে জ্বলবে’। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি পার্লামেন্টে দেয়া সাম্প্রতিক ভাষণে প্রচন্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন যে, ‘যখন আমরা বিধ্বস্ত গাযার ছবি এবং ভিডিওগুলো দেখি, তখন আমরা দেখতে পাই ইস্রায়েলী আগ্রাসনে ফিলিস্তীনী নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য; শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি। অথচ গোটা বিশ্ব কেবল তাকিয়ে তাকিয়ে এ দৃশ্য দেখছে!

তিনি আরো বলেন, ‘১৫ হাযার শিশুসহ ৩৫,০০০ পুরুষ, মহিলা ও শিশু হত্যা... এটা অবিশ্বাস্য!... ‘আমি আশা করি যে নেতানিয়াহুসহ ইস্রায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং সৃষ্টিকর্তা যেন তাদের প্রাপ্য শাস্তির স্বাদ আস্বাদন করান। কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয়, তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেয়ার মতো।"

ইস্রায়েলী জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হে ইস্রায়েলের জনগণ! আপনাদের বিবেক কোথায়? আপনারা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছেন? আপনাদের মানবতা কোথায় গেল?

গত ২৮ মে আয়ারল্যান্ড সরকার একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে ঘোষণা করে যে, তারা ফিলিস্তীনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে এবং এই দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।







জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে উদ্বেগজনক হারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!
জয়ললিতার মৃত্যু : অতঃপর শোকে ৪৭০ জনের মৃত্যু!
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
পশুর নাড়ি-ভুঁড়ি রফতানী করে বছরে আয় ৩২০ কোটি টাকা
ইরাক যুদ্ধে ‘ভুলে’র জন্য টনি ব্লেয়ারের দুঃখ প্রকাশ
স্বদেশ-বিদেশ
স্বদেশ-বিদেশ
কলকাতা হাইকোর্টে ‘মাই লর্ড’ সম্বোধন বাতিল
ভয়াবহ দুর্ভিক্ষের কবলে লাখ লাখ মানুষ (মানচিত্র থেকে মুছে যাচ্ছে দক্ষিণ সুদান)
সূর্য ডিম : বিশ্বের সবচেয়ে দামী আমের চাষ হচ্ছে বাংলাদেশে
আরও
আরও
.