নিম্ন জন্মহার ও বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ কোরিয়া ‘জনসংখ্যা মন্ত্রণালয়’ চালু করার ঘোষণা দিয়েছে। দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এটি দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জুলাইয়ের মধ্যে সংশোধিত সরকারী সংস্থা আইন প্রস্তাব করে মন্ত্রণালয়টি চালু করা হবে। নতুন মন্ত্রণালয়টি চালু হওয়ার পর নিম্ন জন্মহার, বয়স্ক জনসংখ্যা, জনশক্তি এবং অভিবাসন বিষয়ক বিভিন্ন কৌশল ও পরিকল্পনা নিয়ে কাজ করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মন্ত্রণালয়টি চালু হওয়ার পর জনসংখ্যা চ্যালেঞ্জ মোকাবিলায় জন কর্মসূচি ও প্রচারণা বাড়াবে এবং ডেমোগ্রাফিক তথ্যের ওপর গবেষণা করবে।

স্ট্যাটিস্টিকস কোরিয়ার তথ্য মতে, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার ফার্টিলিটি হার বিশ্বে সবচেয়ে নীচে ছিল, যার হার ছিল ০.৭৮। পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে এই হার আরও কমে ০.৬৫-এ নেমে আসার আশঙ্কা রয়েছে।

[আল্লাহর বিধানের উপর হাত দেওয়ার চিন্তা ছাড়লেই আল্লাহ সবকিছুর ব্যবস্থা করবেন। তিনিই পৃথিবীর সৃষ্টিকর্তা ও সবকিছুর কর্মবিধায়ক (স.স.)]







হিজড়াদের জন্য বিনা খরচে মাদ্রাসা শিক্ষা
জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা
সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া গেল মানুষ বিক্রির দলীল!
সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
সিগারেট নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ংকর মাদক (দেশে দেড় কোটি মাদকাসক্তের ৮০ ভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর)
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
৩ থেকে ৭ দিনে যানজট মুক্ত হবে ঢাকা
আরও
আরও
.