গত ২৯শে সেপ্টেম্বর শনিবার হ’তে ২রা অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চারদিন নারায়ণগঞ্জ ও ঢাকা সফর করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এ সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

২৯শে সেপ্টেম্বর শনিবার : অদ্য রাজশাহী হ’তে বিমান যোগে বেলা দেড়টায় ঢাকা বিমান বন্দরে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ছফিউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক ডা.আ.ন.ম. সাইফুল ইসলাম নাঈম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ছালাহুদ্দীন ভূঁইয়া, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখান থেকে ২টি প্রাইভেট কার ও একটি মাইক্রো যোগে আমীরে জামা‘আত ও অন্যান্য দায়িত্বশীলগণ প্রথমে পূর্বাচল নতুন টাউনে ‘ইসলামিক কমপ্লেক্স রাজশাহী’-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘মাদরাসাতুল হাদীছ ও দারুল আইতাম’ পরিদর্শন করেন। সেখানে তিনি পরিচালক মুহাম্মাদ রফীকুল ইসলামের নিকট থেকে মাদরাসার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময়ে তিনি ইয়াতীম ছাত্রদের জন্য নগদ অর্থ হাদিয়া প্রদান করেন। অতঃপর জনাব ছালাহুদ্দীন মেম্বারের পূর্ব আমন্ত্রণে সাড়া দিয়ে সেখান থেকে অনতিদূরে নির্মাণাধীন বৃহদায়তন পূর্বাচল শাহ ছাহেব বাড়ী জামে মসজিদ পরিদর্শন উপলক্ষে সেখানে গমন করেন। সেখানে পৌঁছে সাথীদের নিয়ে যোহর ও আছর ছালাত জমা-ক্বছরসহ আদায় করেন। অতঃপর সমবেত কর্মী ও মুছল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এখানে রাজশাহী হ’তে সকাল সাড়ে সাতটার ট্রেন যোগে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ নাজীব যোগদান করেন।

বৈঠক শেষে আমীরে জামা‘আত সাথীদের নিয়ে মসজিদ সংলগ্ন জনাব ইউনুস আলীর বাড়ীতে দুপুরের আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর ছয়তলা ফাউন্ডেশন দিয়ে বিশালায়তন নির্মাণাধীন উক্ত জামে মসজিদ পরিদর্শন করেন। তিনি একতলার ছাদে দাড়িয়ে ছালাহুদ্দীন মেম্বারের নিকট হ’তে মসজিদ নির্মাণ সংক্রান্ত সার্বিক খোঁজ-খবর নেন এবং অত্রাঞ্চলে আহলেহাদীছ আন্দোলনের মারকায হিসাবে মসজিদটি কবুলের জন্য মহান আল্লাহর নিকট দো‘আ করেন।






বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে এগিয়ে আসুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
সংগঠন সংবাদ - .
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
ইসলামী সম্মেলন; প্রশিক্ষণ; কেন্দ্রীয় দাঈর সফর
কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
মহিলা সমাবেশ
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
আরও
আরও
.