৩রা অক্টোবর বৃহস্পতিবার, মান্দা, নওগাঁ : অদ্য বাদ আছর যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা বাযারে পাঁজরভাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর অফিস সহকারী মুহাম্মাদ আনোয়ারুল হক, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু তাহের মেছবাহ প্রমুখ।

উল্লেখ্য, সকাল ১০-টা থেকে পাঁজরভাঙ্গা দারুল হাদীছ কমপ্লেক্স মাদ্রাসা ময়দানে যেলা ‘সোনামণি’র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সম্মেলনের মঞ্চে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর বাদ মাগরিব যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।







সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)

যেলা সম্মেলন : বগুড়া

ছিরাতে মুস্তাক্বীমের উপর অটল থাকুন! - -আমীরে জামা‘আত
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
যুবসংঘ
সংগঠন সংবাদ
মারকায পরিদর্শনে ধর্ম উপদেষ্টা (মারকায সংবাদ)
মৃত্যু সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
প্রবাসী সংবাদ
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
আরও
আরও
.