সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষা প্রফেসর বদরুন নেসা (৬৫) গত ৪ঠা আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২-টায় ঢাকার উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি তিন ভাই, এক বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন দুপুর ২-টায় সাতক্ষীরার কাটিয়াস্থ নিজ বাসভবনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় সাতক্ষীরা যেলা ও সদর উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৮১ সালের ৭ই জুন ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ প্রতিষ্ঠার পর তিনি সাতক্ষীরা যেলা আহবায়ক কমিটির সদস্যা ছিলেন এবং তাঁর বাড়ীতেই ‘মহিলা সংস্থা’র নিয়মিত প্রোগ্রাম হ’ত। মুহতারাম আমীরে জামা‘আত প্রথম দিকে সে প্রোগ্রামে যোগ দিয়েছেন। গত বছরের মে মাসে তাঁর আবেদনে সাড়া দিয়ে আমীরে জামা‘আত পুনরায় তাঁর বাসাতে গিয়ে সাক্ষাত করেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







কর্মী সমাবেশ
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
সুধী সমাবেশ : চট্টগ্রাম (অহি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!)
আন্দোলন (দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন)
মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
বাধা দিলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরো গতিশীল হয় (যেলা সম্মেলন : সিলেট) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
বিভাগীয় যুব সমাবেশ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আলোচনা সভা
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২২
আরও
আরও
.