সিঙ্গাপুর, ৫ই জুন বুধবার : অদ্য বেলা সোয়া ১১-টায় ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় মসজিদ আল-মুহাম্মাদিয়ায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর শাখা ‘আন্দোলন’-এর উপদেষ্টা জনাব মনীরুল ইসলাম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে বক্তব্য পেশ করেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল হালীম (কুমিল্লা), সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম (কুষ্টিয়া) ও প্রশিক্ষণ সম্পাদক হাফেয মুহাম্মাদ সাইফুল ইসলাম (রাজশাহী) প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মুতীউর রহমান (নাটোর), মহাম্মাদ রেযাউল করীম (কুমিল্লা) ও নূর আলম ছিদ্দীকী (টাঙ্গাইল)। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুকীত (কুষ্টিয়া)।

 






বিশ্ব আজ তাকিয়ে আছে প্রকৃত ইসলামের দিকে (যেলা সম্মেলন : মৌলভীবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
লেখক প্রশিক্ষণ
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২০-এর ফলাফল)
ইজতেমার অন্যান্য রিপোর্ট (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
মাওলানা আব্দুল খালেক রহমানীর মৃত্যু সংবাদ
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
দায়িত্বশীল প্রশিক্ষণ
মহিলা সমাবেশ
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
আঞ্চলিক প্রশিক্ষণ
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
আরও
আরও
.