হজ্জ যাত্রায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরেও দেশের ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মুসলিম হজ্জে যাচ্ছেন। বিগত সব রেকর্ড ভেঙে এবার পবিত্র হজ্জ পালনে যাচ্ছেন ১ লাখ ৭৫ হাযার ২৫ জন ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আববাস নকভী এক বিবৃতিতে জানিয়েছেন, হজ্জের জন্য এবছর মোট ৩ লাখ ৫৫ হাযার ৬০৪টি আবেদন জমা হয়। পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাযার ২১৭ জন আর নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাযার ৩৮৭ জন। হজ্জ কমিটি থেকে হজ্জ যাত্রার অনুমোদন পেয়েছেন ১ লাখ ৭৫ হাযার ২৫ জন। ভারতের ইতিহাসে এই প্রথম এত অধিক সংখ্যায় মানুষ হজ্জ করতে যাচ্ছেন বলে দাবী নকভীর। তাছাড়াও এবার হজ্জ যাত্রায় রেকর্ড করছেন মুসলিম নারীরাও।

[এটি মোদী সরকারের মুসলিম নির্যাতনের ফল। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার প্রতি এটি সতর্ক সংকেত বৈ কি? (স.স.)]






গাদ্দাফী ছিলেন আফ্রিকার ত্রাতা
স্বদেশ-বিদেশ
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
স্ট্রোকের রোগীদের জন্য বিজ্ঞানীদের নতুন আবিষ্কার সেন্সর প্যাচ
শিক্ষার্থী সংকটে ধুঁকছে সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষার্থীতে ঠাসা বেসরকারী কিন্ডারগার্টেন-মাদ্রাসা
মানুষ হারাম খেলে ও চুরি করলে উন্নয়ন সম্ভব নয় : মন্ত্রীপরিষদ সচিব
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
স্বদেশ-বিদেশ
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
আরও
আরও
.