জাপানের একটি রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে একটি ট্রেন ছাড়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে সময়ানুবর্তিতা ও সৌজন্যবোধের জন্য জাপানীদের যে খ্যাতি রয়েছে, তাই আবার প্রমাণিত হ’ল। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিওর উত্তরাঞ্চলীয় শহরতলীর মধ্যে চলাচল করা সুকুবা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় ছিল ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড। কিন্তু ট্রেনটি ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে মিনামি নাগারাইয়ামা স্টেশন ছেড়ে যায়। যদিও ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ার ব্যাপারে কোন যাত্রী অভিযোগ করেনি। তবে জাপানের ঐ রেলওয়ে কর্তৃপক্ষ নিজ থেকে বলেছে, যাত্রীদের এমন অসুবিধায় ফেলায় তারা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। তাদের এ ভুলের কারণে যাত্রীদের ‘ভীষণ অসুবিধায়’ পড়তে হয়েছে বলেও উল্লেখ করা হয়। জাপান রেলওয়ের দ্রুতগতির বুলেট ট্রেন সেবার জন্য বেশ সুনাম রয়েছে।

[বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখুন (স.স.)]






কীটনাশকের বিকল্প হিসাবে কাজ করছে হাঁস!
ঢাকায় রোবট রেস্টুরেন্ট!
মানবতার অনন্য নযীর!
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
দাখিল পাশ মাদ্রাসা ছাত্রের কৃতিত্ব (কম্পিউটার, মিনি কপ্টার ও উড়োজাহায তৈরি)
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
মানুষ হারাম খেলে ও চুরি করলে উন্নয়ন সম্ভব নয় : মন্ত্রীপরিষদ সচিব
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা
ঐতিহাসিক ঐক্যমত : শান্তির পথে দুই কোরিয়া
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
রামের লঙ্কা জয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার তুলনা!
আইন দেখিয়ে বিবাহে বাধা : আত্মহত্যা করল ষোড়শী কনে
আরও
আরও
.