অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন প্রচন্ড ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করতে সকল মহিলার প্রতি হিজাব পরার আহবান জানিয়েছেন। বামপন্থী সাবেক গ্রিন পার্টির এই নেতা গত জানুয়ারী মাসে স্বল্প ভোটের ব্যবধানে এক চরম ডানপন্থী নেতাকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকার। মুসলিম মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা সমর্থনের জন্য সবার হিজাব পরা উচিত।

স্কুল শিক্ষার্থীদের এক সমাবেশে তিনি বলেন, ইচ্ছামত পোষাক পরা একজন মহিলার অধিকার। এ ব্যাপারে এটাই হচ্ছে আমার মত। তিনি বলেন, শুধু মুসলিম মহিলারাই নয়, সকল মহিলাই হিজাব পরতে পারেন। এই প্রচন্ড ইসলামোফোবিয়া যদি অব্যাহত থাকে তাহ’লে একদিন আসবে, যখন আমরা সবাইকে অবশ্যই হিজাব পরতে বলব- আর তা তাদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য যারা ধর্মীয় কারণে তা পরে।

[আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে, তিনি একজন বামপন্থী প্রেসিডেন্টের মাধ্যমে ইসলামী হিজাব চালু করলেন। সেই সাথে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই এবং মুসলিম নামধারী নেতাদেরকে আমরা এ থেকে শিক্ষা গ্রহণের আহবান জানাই (স.স.)]







বিশ্বে খেলাপি ঋণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
ল্যানসেটের প্রতিবেদন (দূষণে বিশ্বে প্রতি ছয়জনে একজনের মৃত্যু )
৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী!
বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় শীর্ষে চীন, আমেরিকা ও রাশিয়া
তিন বছরে হাযার হাযার মসজিদ ভেঙেছে চীন
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক আহমাদ
জুম‘আর ছালাত না পড়লে জেল-জরিমানা মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে
বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তা ইলন মাস্ক (পরতেন পুরাতন পোষাক, ঘুমাতেন গ্যারেজে)
সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
আরও
আরও
.