বিশ্বের প্রায় অর্ধেক দেশেই রাষ্ট্রীয় কিংবা পসন্দসই একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাদের মধ্য অনেক দেশ ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী। ১৯৯টি দেশের বিশ্লেষণ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র-ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এই গবেষণা ফলাফল প্রকাশ করে। পিউ রিসার্চের ডাটায় ২০১৫ সালের তথ্যে দেখা যায়, ইসলাম হচ্ছে সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম। ২৭টি দেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে মর্যাদা দেয়া হয়েছে। ১৩টি দেশে খ্রিস্টধর্মের কিছু রীতিকে তাদের রাষ্ট্রীয় ধর্ম বিশ্বাস হিসাবে উল্লেখ করা হয়েছে। দু’টি দেশে বৌদ্ধধর্ম এবং একমাত্র ইসরাঈলে ইহুদী ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ৪৩টি দেশে (২২ শতাংশ) একটি রাষ্ট্রীয় ধর্ম রয়েছে। ৪০টি দেশে (২০ শতাংশ) একটি বিশেষ বা পসন্দসই ধর্মীয় বিশ্বাস রয়েছে এবং ১০টি দেশ (৫ শতাংশ) সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রসহ ১০৬টি দেশে (৫৩ শতাংশ) কোন রাষ্ট্রীয় বা পসন্দের ধর্ম নেই। অন্যদিকে, কমোরোস, মালদ্বীপ, মৌরিতানিয়া এবং সঊদী আরবে ইসলাম ধর্ম বাধ্যতামূলক করা হয়েছে।

আর আযারবাইজান, চীন, কিউবা, কাজাখস্তান, কিরঘিজিস্তান, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং ভিয়েতনাম-এই দশটি দেশে কোন রাষ্ট্র ধর্ম নেই।







মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
গাযা পুনর্গঠনে প্রয়োজন ৫,৩২০ কোটি ডলার বা সাড়ে ৬ লাখ কোটি টাকা
মুসলিম জাহান
মদীনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় নতুন মেরুকরণ : সঊদী-তুরস্কের যুদ্ধবিমান প্রকল্প
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
তুরস্কে কুরআন হিফয করায় ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা
মুসলিম বলেই এতো হেনস্থা : যাকির নায়েক
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
মুসলিম জাহান
আরও
আরও
.