ইসলাম গ্রহণের আনন্দে কেঁদে ফেললেন এক ফরাসী তরুণী। গত ২৬শে নভেম্বর শুক্রবার এলিসিয়া ট্রান্ট নামের ঐ তরুণী ফ্রান্সের মসজিদে ইমামের সাথে সাথে কালেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এসময় উপস্থিত নারীরা তাকবীর ধ্বনি দিলে এলিসিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনন্দের আতিশয্যে অঝোরে কাঁদতে থাকেন। ইসলাম গ্রহণ করেই তিনি হিজাব পরাসহ অন্যান্য অনুশাসন পালন শুরু করেছেন। তিনি যেন কোন বাধার সম্মুখীন না হন এবং ইসলামের অনুশাসন যেন সহজভাবে পালন করতে পারেন সেজন্য সকলের নিকটে দো‘আ চেয়েছেন। ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ ক্রমাগত বাড়লেও ইসলামফোবিয়া ও বর্ণবাদের পরিবেশের মধ্যে ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও বেড়ে চলেছে।

[ইসলাম স্বভাবধর্ম। তাই এর আবেগ সৃষ্টি হয় হৃদয়ের গহিনে। যাকে ঠেকানো যায় না। নদীর উপরের শেওলা সরানো যায়, কিন্তু নিম্নের স্রোতধারা ঠেকাবে কে? মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্বের প্রতি চুম্বকের আকর্ষণ বোধ করে। যদিও ইবলীস বিভিন্ন বেশ ধরে তাকে পথভ্রষ্ট করতে চায়। কিন্তু আল্লাহর মোখলেছ বান্দাদের কাছে সে পরাজিত হয়। আমরা এই নওমুসলিম তরুণীর আমৃত্যু ইসলামের উপরে দৃঢ় থাকার জন্য আল্লাহর নিকট তাওফীক প্রার্থনা করছি। সাথে সাথে ফরাসী সরকারকে ইবলীসের সহযোগী না হওয়ার আহবান জানাই (স.স.)।]






রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
পাকিস্তানের উপর ভারতের বিমান হামলা
আমেরিকাকে সাথে নিয়ে কোন নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
ইন্দোনেশিয়ার ১২টি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ প্রকাশ
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
ভারতের মুম্বাই থেকে আরব আমিরাত পর্যন্ত সাগরের নীচ দিয়ে তৈরী হচ্ছে টানেল!
সিরিয়ায় ১০ বছরে নিহত প্রায় ৪ লাখ মানুষ; বাস্ত্তহারা ৭০ লাখ ও নিখোঁজ ২ লাখ ৫ হাযার
তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ আফগান ফেরত ভারতীয় শিক্ষক
তিন বছর বয়সে কুরআন মুখস্থ করেছে মুহাম্মাদ
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
আরও
আরও
.