ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ালে তাৎক্ষণিকভাবে সাড়ে ১২ কোটি মানুষ মারা যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ হয়েছে। দুই দেশের এই পারমাণবিক যুদ্ধের প্রভাবে বৈশ্বিক আবহাওয়ার ওপরেও বিরূপ প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে ওই গবেষণায়।

গবেষকদের আশঙ্কা, ২০২৫ সালে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তাদের হিসাবে তত দিনে দুই দেশ মিলিয়ে ৪০০ থেকে ৫০০ পারমাণবিক অস্ত্র মজুত করে ফেলবে। এই বোমা যেখানে পড়বে, শুধু সেখানকার মানুষই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং তা পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। তাদের মতে, এই পারমাণবিক যুদ্ধের কারণে তাৎক্ষণিকভাবে ৫ কোটি থেকে সাড়ে ১২ কোটি মানুষ মারা যেতে পারে।

গবেষণাপত্রে বলা হয়েছে, পরমাণু অস্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পুরো বিশ্বে গাছপালার হার ১৫ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে। এ ছাড়া সমুদ্রেও প্রাণের হার ৫ থেকে ১৫ শতাংশ কমতে পারে। পৃথিবীতে সূর্যের আলো আসার হার ২০ থেকে ৩৫ শতাংশ কমে যেতে পারে, যে কারণে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। বৃষ্টির পরিমাণও কমে যাবে ১৫ থেকে ৩০ শতাংশ। পারমাণবিক অস্ত্রের কারণে পরিবেশের ওপর এসব বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ১০ বছরের বেশি সময় লাগতে পারে। এ ছাড়া কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ব্যাহত হবে। যে কারণে যুদ্ধের পর অনাহারে বহু মানুষের মৃত্যু হবে বলেও আশঙ্কা করছেন গবেষকেরা।






কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেযদের জয়জয়কার
মুসলিম জাহান
কুশতেপা খাল : তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
তালেবান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তি (১৪ মাসে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার)
মক্কায় ভিখারিণীর কাছ থেকে ২৭ লাখ টাকা জব্দ
এশিয়ার ৫ দেশের চেয়ে হজ্জের খরচ বেশী বাংলাদেশে
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাযাখস্তান - .
বিশ্বের ৫৫ দেশে ইসলাম প্রচারকারী তুরস্কের বিশিষ্ট আলেম শায়খ নে‘মাতুল্লাহর মৃত্যু
তিউনিসিয়ায় ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে
পাকিস্তানী দুই ভাইয়ের ৫৮ সন্তান!
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
সঊদী আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান
আরও
আরও
.