(১) শাঁখারীপাড়া, নলডাঙ্গা, নাটোর ৪ঠা মে শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলার নলডাঙ্গা থানার শাঁখারীপাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আল-‘আওন’-এর যেলা কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আল-আওন’-এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ আব্দুল মতীন, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম ও সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবূ হানীফ। পরামর্শ শেষে ডাঃ এস.এম. শাহরিয়ারকে সভাপতি ও মুহাম্মাদ আল-আমীনকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৯ সেশনের জন্য ‘আল-আওনে’র ৫ সদস্য বিশিষ্ট নাটোর যেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, এখানে ‘আল-‘আওনে’র পক্ষ থেকে উপস্থিত ৪১ জন সদস্যের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং দাতা সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়। অতঃপর বেলা সাড়ে ৩-টায় বালিয়াডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আল-‘আওনে’র পক্ষ থেকে উপস্থিত ৩০ জন সদস্যের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং দাতা সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়।






যেলা দায়িত্বশীল ও কেন্দ্রীয় পরিষদ সদস্য প্রশিক্ষণ
আলোচনা সভা ও ইফতার মাহফিল
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
প্রশিক্ষণ আহলেহাদীছ আন্দোলন
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশের সংবিধান হৌক ইসলাম! (আঞ্চলিক সম্মেলন : রাজশাহী)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (বিভাগীয় যুবসমাবেশ)
প্রতিবাদ বিজ্ঞপ্তি
মহিলা ও সুধী সমাবেশ

যেলা সম্মেলন : রাজশাহী-পূর্ব

হিংসা-অহংকার পরিত্যাগ করে আখেরাতের পাথেয় সঞ্চয় করুন! - -আমীরে জামা‘আত
আরও
আরও
.