ইসলামী সম্মেলন

৮ই জানুয়ারী বৃহস্পতিবার ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ : অদ্য বিকাল ৩-টায় যেলার ত্রিশাল থানাধীন ধানীখোলা মিলন সমাজ দারুল অহি মাদ্রাসার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আহমাদুল্লাহ ত্রিশালীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন জমঈয়তে আহলে হাদীসের সাবেক সেক্রেটারী ড. শহীদুল্লাহ খান মাদানী ও অত্র মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আব্দুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ

২৭শে ডিসেম্বর শনিবার গান্ধাইল নয়াপাড়া, কাযীপুর, সিরাজগঞ্জ : অদ্য সকাল ১০-টায় যেলার কাযীপুর থানাধীন গান্ধাইল নয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মতীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল ওয়ারেছ প্রমুখ।

কেন্দ্রীয় দাঈর সফর

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ গত ২০শে নভেম্বর হ’তে ২রা ডিসেম্বর পর্যন্ত ফরিদপুর যেলার আলফাডাঙ্গা থানাধীন বারাংকোলা, জয়দেবপুর; বোয়ালমারী থানাধীন দূর্গাপুর, শেখর, ঢোলভিটা; গোপালগঞ্জ যেলার কোটালীপাড়া থানাধীন কাঠিগ্রাম, বর্ষাপাড়া চিতশী; বাগেরহাট যেলার মোল্লাহাট থানাধীন বারইগাতী, সারুলিয়া, রাজপাট, কামারগ্রাম; কচুয়া থানাধীন পশ্চিম টেংরাখালী; চিতলমারী থানাধীন আড়ুয়াবর্ণী ডরপাড়া, ডর দক্ষিণপাড়া, বড় চরপাড়া; মোড়েলগঞ্জ থানাধীন বকুলতলা, সোনাখালী; সদর থানাধীন গোপালকাঠি, কালদিয়া, দড়াটানা ফেরীঘাট; পিরোজপুর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল; নাযীরপুর থানাধীন রঘুনাথপুর খাজুরতলা এবং ১৮ হ’তে ২৭শে ডিসেম্বর পর্যন্ত সিরাজগঞ্জ যেলার সলঙ্গা থানাধীন কাচিয়ারচর, আমসড়া, রশীদপুর, বাদুল্লাপুর; কামারখন্দ থানাধীন রায় দৌলতপুর, বড়কুড়া, কুড়া উদয়পুর, চরকুড়া, চকশাহবাজপুর, শাহবাজপুর, হালুয়াকান্দি; উল্লাপাড়া থানাধীন কানসোনা, দমদমা, সদাই, শাহ জাহানপুর, মাটিকোড়া; কাযীপুর থানাধীন সিংড়াবাড়ী, দুবলাই ও গান্ধাইল নয়াপাড়া এলাকায় তাবলীগী সফর করেন।







আরও
আরও
.