মুহাম্মাদ জমা, চুয়াডাঙ্গা ১২ই নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন মুহাম্মাদ জমা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ রবীউল ইসলাম ও যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি ফায়ছাল করীম। উল্লেখ্য, ইজতেমায় পৃথক প্যান্ডেলে বসে মহিলাদের জন্যও বক্তব্য শোনার ব্যবস্থা ছিল।

হড়গ্রাম-পূর্ব শেখপাড়া, রাজশাহী ২৩শে নভেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার রাজপাড়া থানাধীন হড়গ্রাম পূর্ব-শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নাযিমুদ্দীন ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমীন।

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৬শে নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ডাকবাংলা পাড়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুখতারুল ইসলাম। উক্ত তাবলীগী ইজতেমায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ও উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন। উল্লেখ্য, উক্ত মসজিদে বাদ যোহর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন।

কলারোয়া, সাতক্ষীরা ২৮শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া উপযেলাধীন চান্দা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কলারোয়া উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। সোনাবাড়িয়া এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফূয আনাম।






অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)
সংগঠন সংবাদ
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
মারকায পরিদর্শনে সঊদী আরবের বিশিষ্ট আলেম শায়খ মাহদী বিন আম্মাশ আশ-শাম্মারী
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
দায়িত্বশীল প্রশিক্ষণ
অন্যান্য
সংগঠন সংবাদ
সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.