রাজশাহী ১০শে সেপ্টেম্বর শনিবার : ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিকভাবে প্ল­াবিত রাজশাহী যেলার পদ্মা চরের বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’। দু’টি গ্রুপে পদ্মা নদীর উত্তর ও দক্ষিণ পাড়ে এই ত্রাণ বিতরণ করা হয়। দক্ষিণ চর এলাকার বন্যাকবলিত অনেক পরিবার বাড়ী-ঘর ছেড়ে উত্তর পাড়ে আশ্রয় নেয়। অদ্য শনিবার বিকাল ৪-টায় মতিহার থানাধীন শ্যামপুর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন বালিঘাটে আশ্রয় নেয়া ঐ সকল বন্যার্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ নাযীমুদ্দীন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাকীম আহমাদ, রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুহাম্মাদ সিরাজুল হক, অর্থ সম্পাদক লিলবর আল-বারাদী ও ‘সোনামণি’ সংগঠনের কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম প্রমুখ।

অপরদিকে অন্য গ্রুপটিও একই দিন বিকাল ৩-টায় পদ্মা নদীর দক্ষিণ চর এলাকার পানিবন্দী অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে। স্থানীয় চর খিদিরপুরের খানপুর হাফেযিয়া মাদরাসা প্রাঙ্গনে এই ত্রাণ বিতরণ করা হয়। এই গ্রুপে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল­াহিল কাফী, ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর, আমীরে জামা‘আতের জামাতা ডাঃ আব্দুল মতীন, রাজশাহী মহানগরী-পূর্ব ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক আব্দুল মালেক ও আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ।

উলে­খ্য যে, প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ৩০০ গ্রাম ডাল, আধা কেজি সেমাই ও ৮০০ গ্রাম চিনি।







মাসিক ইজতেমা
দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী )
হাফিযা নাছরীন-এর মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
অহি-র বিধানই চূড়ান্ত (যেলা সম্মেলন : নরসিংদী) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে এগিয়ে আসুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
মৃত্যু সংবাদ
যেলা সম্মেলন \ নওগাঁ (কুরআন ও সুন্নাহর নিরপেক্ষ অনুসারী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
আরও
আরও
.