কাঁকনহাট, গোদাগাড়ী, রাজশাহী ২৪শে ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট উচ্চবিদ্যালয় ময়দানে স্থানীয় ‘হাদীছ ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরী’র উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘সোনামণি’র-কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, গোদাগাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা শু‘আইবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রবীউল ইসলাম ও ‘যুবসংঘ’-এর সভাপতি রামাযান আলী প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইন।

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা ৩০শে ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সোনাবাড়িয়া এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল লতীফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন এবং দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান সরদার, সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয আখতার মাদানী, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রবীউল হক, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুজাহিদুর রহমান, উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূয আনাম ও ঢাকার বংশালস্থ বায়তুল মামূর আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব হাফেয মাওলানা শামসুর রহমান প্রমুখ। সম্মেনে সঞ্চালক ছিলেন কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আনোয়ার এলাহী।






আপোষহীন সংগ্রামী আন্দোলনের সাথী হয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : পাবনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৭ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
ইসলামী সম্মেলন
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
১৮ই ডিসেম্বর’২১-য়ে অনুষ্ঠিত রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা সম্মেলনের অবশিষ্ট রিপোর্ট
এলাকা ও উপযেলা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আরও
আরও
.