পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছেন চোরাচালান, খুন, অপহরণ প্রভৃতি অপকর্মের জন্য কুখ্যাত মাফিয়া ডন ধনকুবের দাউদ ইব্রাহীম। তার মৃত্যুর পর এই ‘বিশাল সাম্রাজ্য’ কে সামলাবে, তা নিয়ে চিন্তিত তিনি। এমনটাই জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সম্প্রতি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া দাউদ ইব্রাহীমের ছোট ভাই ইকবাল ইব্রাহীম কাসকার জিজ্ঞাসাবাদকালে পুলিশকে এসব তথ্য দিয়েছে।

সে জানিয়েছে, দাউদ তার বিশাল সাম্রাজ্যের কি হবে তা নিয়ে দারূণ হতাশায় রয়েছে। একমাত্র ছেলে মঈন নওয়ায ডি কাসকার ব্যতীত বর্তমানে দায়িত্ব নেওয়ার মত কেউ নেই। অথচ ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পুত্র মঈন তো একজন সম্মানিত ও প্রতিষ্ঠিত মাওলানা। তিনি কুরআনের হাফেয। এমনকি জাঁকজমকপূর্ণ জীবন থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। করাচীর অভিজাত ক্লিফটন এলাকার বিলাসবহুল বাংলো ছেড়ে তিনি মসজিদের পাশে কর্তৃপক্ষের বরাদ্দকৃত ছোট্ট একটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। আগে পিতার ব্যবসায় কিছুটা সাহায্য করলেও আস্তে আস্তে ধর্মের দিকে ঝুঁকে পড়েন তিনি। নিয়ম অনুযায়ী, তার উত্তরসূরী হওয়ার কথা থাকলেও পিতার এই সম্পত্তির প্রতি সামান্য কোন আগ্রহ তার নেই। বরং তিনি মনে করেন, পিতার এই কার্যকলাপ তাদের পুরো পরিবারকে বিশ্বব্যাপী একটি কুখ্যাতি এনে দিয়েছে। এজন্য তাঁদের পৃথিবীর সর্বত্র পালিয়ে বেড়াতে হয়।

[হে লোভী মানুষ! তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ কর এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় কর (স.স.)]






মৃত্যুই শেষ নয়, পরবর্তীতেও রয়েছে অনন্ত জীবন
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
ভালো কাজের বিনিময়ে কারামুক্তি পাচ্ছেন আসামীরা
৩৭০ ও ৩৫-ক ধারা বাতিল হ’লে স্বাধীনতার দাবীতে আন্দোলন - -ফারূক আব্দুল্লাহ
ভারতীয় বিমান বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ
সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র
১০১ বছর বয়সে হজ্জে গেলেন ভারতীয় নারী!
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
জাতিসংঘের প্রতিবেদন (ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে)
রোহিঙ্গাদের গ্রামগুলো মানচিত্র থেকেও মুছে ফেলছে মিয়ানমার
১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
আরও
আরও
.