‘করোনা’ মহামারির তান্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে ভারতীয় বিজ্ঞানীরা নতুন এক ধরনের বিপজ্জনক ছত্রাকের সন্ধান দিয়েছেন। ‘ক্যানডিডা অরিস’ বা ‘সি অরিস’ নামের বিশেষ ধরনের এই ছত্রাক বিশ্বজুড়ে পরবর্তী মহামারির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই সুপারবাগের সন্ধান পেয়েছেন নয়াদিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষক অনুরাধা চৌধুরী এবং তার সহকর্মীরা। তারা বলছেন, এই সুপারবাগ মহামারী হয়ে উঠলে বিশ্বজুড়ে ১ বছরেই প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হ’তে পারে। প্রথাগত চিকিৎসা পদ্ধতির সাহায্যে এই সুপারবাগ মোকাবিলা সম্ভব নয়। কারণ ‘সি অরিস’ বাযারে প্রচলিত সব ধরনের ওষুধ প্রতিরোধী। অনুরাধা ও তার সহকর্মীরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট ৮টি স্থান থেকে ৪৮টি নমুনা সংগ্রহ করেছিলেন। সমুদ্র তীরের বালুকাভূমি, প্রবাল প্রাচীর, পাথুরে এলাকা, লবণাক্ত জলাভূমি এবং বাদাবন থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখেছেন এবং সেখানে এর অস্তিত্ব মিলেছে। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানে প্রথম ‘সি অরিস’-এর অস্তিত্ব মেলে। পরবর্তীতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় গবেষকেরা এর খোঁজ পেলেও ভারতে এই প্রথম দেখা গেল।






পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
ঝুঁকিতে থাকা নবজাতককে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা
আসামে মুসলমানদের উপর চাপানো হ’ল শর্ত সর্বোচ্চ দুই সন্তান, বহুবিবাহে ও সন্তান মাদ্রাসায় পড়ানোয় নিষেধাজ্ঞা
স্বদেশ-বিদেশ
ল্যাপটপ-ট্যাবলেট বাদ দিয়ে পুনরায় বইয়ের যুগে ফিরছে সুইডেন
সবচেয়ে উষ্ণ এপ্রিল দেখল বিশ্ব : এবার অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
গরু মোটাতাজা করা খামারীরা এবছর ব্যাপক ক্ষতির সম্মুখীন
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
তিমির পেটে গিয়ে ৩০ সেকেন্ড পর জীবিত বেরিয়ে এলেন আমেরিকান ডুবুরী
আরও
আরও
.