দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ্জ ব্যবস্থাপনায় এ বছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ্জ শেষে সঊদী সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন ‘হাব’। হাব বলছে, ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে সঊদী আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ। হাবের মহাসচিব ফরীদ আহমাদ মজুমদার বলেন, এ বছরের হজ্জ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সঊদী আরব, বাংলাদেশ উভয় পর্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজ্জযাত্রী হজ্জ পালন করতে গেছেন। এটি আমাদের জন্য মাইলফলক।

হাবের সভাপতি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ্জ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছি। এ বছর আল্লাহ্র রহমতে হজ্জের জন্য কোন কান্নাকাটি নেই, মারামারি নেই, টিকেটের কোন অভাব হয়নি। ছিল না তেমন কোন অভিযোগ। দেশে ফিরে আসা হাজীরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। 







সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
স্বদেশ-বিদেশ
টানা চার বছর কমল জনসংখ্যা : জন্মহার বাড়াতে মরিয়া চীন
দেশে বছরে গড়ে ১৫ হাযার আত্মহত্যা হচ্ছে, শীর্ষে যশোর
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : মিখাইল গর্বাচেভ
দুর্নীতিতে দুই ধাপ নীচে নেমেছে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
গোপালগঞ্জ কারাগারের মাদকাসক্তরা ফিরছে সুস্থ জীবনে
ইরাক যুদ্ধে ‘ভুলে’র জন্য টনি ব্লেয়ারের দুঃখ প্রকাশ
আরও
আরও
.