সুইজারল্যান্ডের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানী ক্রেডিট সুইস গত বছর এক প্রতিবেদনে সতর্ক করে বলে, ২০৫০ সাল নাগাদ সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশী হবে। এরপর মার্চে ফিলিপিন্সে একটি মৃত তিমির পেটে ৮৮ পাউন্ড বর্জ্য পদার্থ পাওয়া যায়। সাগরে কি পরিমাণ প্লাস্টিক জমা হচ্ছে তা এখন কারো বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। আর এক্ষেত্রে সবচেয়ে বেশী অবদান রাখে বাজারের দোকানীরা। কিন্তু ভিয়েতনামের দোকানীরা প্লাস্টিকের মোড়কের বিকল্প হিসাবে কলার পাতা ব্যবহার করছে। ৫ই এপ্রিল শুক্রবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ওয়েবসাইট ভাইস.কম জানায়, ভিয়েতনামের দোকানীদের সব্জির মোড়ক হিসাবে প্লাস্টিকের পরিবর্তে কলার পাতা ব্যবহার করায় প্রশংসা পেয়েছে। দেশটির রাজধানী হ্যানয়ে সাইগন ইউনিয়ন অব ট্রেডিং কো-অপারেটিভস নামের একটি ভিয়েতনামভিত্তিক কোম্পানী ও থাইল্যান্ডের রিটেইল কোম্পানী বিগ সি সব্জির মোড়ক হিসাবে কলার পাতার ব্যবহার শুরু করেছে।

[এই জনসচেতনতা বাংলাদেশে সৃষ্টি হবে কি? আইন তো ঠিকই আছে। কিন্তু প্রয়োগ করবে কে? (স.স.)।]






সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
শারীরিক বৃদ্ধি, দুর্বলতা কাটাবে ‘ব্রি-৮৪’-এর ভাত
পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন
গরু মোটাতাজা করা খামারীরা এবছর ব্যাপক ক্ষতির সম্মুখীন
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
তিন বছরে হাযার হাযার মসজিদ ভেঙেছে চীন
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
ব্রিটেনে জাতিগত বৈষম্য : সবচেয়ে কম বেতন পান বাংলাদেশীরা
স্বদেশ-বিদেশ
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
আরও
আরও
.