করোনাকালে চীনের দিকে সকলের অভিযোগের তীর ছিল। তবে ভারতের এনডিটিভির একটি খবর অনুসারে দেখা যাচ্ছে ২০২০ সালে চীন ২২০ বিলিয়ন মাস্ক বিদেশের বাযারে রফতানি করেছে। তারা তাদের ক্ষতির অনেকটাই পুষিয়ে নিয়েছে মাস্ক রফতানি করে। চীনের বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন। দেশটি বলছে, সারাবিশ্বের বাযারে মাস্কের চাহিদার প্রায় ৪০ শতাংশই চীন সরবরাহ করছে। করোনাকালে বিশ্বে এই হারে মাস্ক বিক্রির রেকর্ড আর কোন দেশের নেই। এই পরিমাণ মাস্ক বিক্রি করে তারা চীনের অর্থনীতিকে শুধু সমৃদ্ধই করেনি, বিশ্বে নিজেদের প্রভাবও জানান দিয়েছে।

খবরে বলা হয়, চীন নিজেদের দেশের অর্থনীতির কাজে মাস্ক ও করোনা সুরক্ষা সরঞ্জাম বিক্রির অর্থকে কাজে লাগিয়েছে। একই সঙ্গে করোনাকালে চীনে তৈরি পিপিই কিট বিশ্বের বাযারে চড়া দামে বিক্রি করেছে। শুধু মাস্ক বিক্রি করেই তারা প্রায় ৫২ দশমিক ৬ বিলিয়ন অর্থ উপার্জন করেছে। চীন জানিয়েছে, তারাই প্রথম দেশ যেখান থেকে করোনা ছড়িয়ে পড়েছিল। তাই মাস্ক নিয়ে যে সকলকে চলতে হবে সে কথা তারা আগেই আন্দাজ করতে পেরেছিল। এর ফলেই তারা এরূপ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।






বিনা পারিশ্রমিকে ৩৭ হাযার শিশুর সার্জারী করেছেন যে প্লাস্টিক সার্জন
স্বদেশ-বিদেশ
রোহিঙ্গা প্রসঙ্গ তুলতেই ক্ষেপে গেলেন সুচি
যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন
বিশ্বজুড়ে তোলপাড়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
৮২ জন চিকিৎসকের ১০ ঘণ্টাব্যাপী অপারেশন (আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই শিশু)
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
বাংলাদেশ থেকে ট্রেন যাবে সিঙ্গাপুর
৬২% প্রক্রিয়াজাত প্যাকেট খাবারে অতিরিক্ত লবণ
সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
আরও
আরও
.