চট্টগ্রামের ফটিকছড়ি উপযেলার একটি দোকানের মালিক মুহাম্মাদ শাহীন। ৩৫ বছর বয়সী এ যুবক একসময় নিয়মিত ধূমপান করত। এর পেছনে প্রতিদিন তার ব্যয় হ’ত ৫০ টাকা বা তার বেশী। এতে তার নিজের দোকান থেকে করা আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত। ধূমপানের এ অভ্যাস কোনভাবেই মানতে পারছিল না তার স্ত্রী। বিভিন্নভাবে চেষ্টা করে কাজ না হ’লেও ৭ বছর পূর্বে একদিন রাতে এ নিয়ে কান্নাকাটির এক পর্যায়ে মন গলে যুবকের। ঐ রাতেই সে প্রতিজ্ঞা করে ধূমপান ছেড়ে দেওয়ার। তারপর থেকে আজ পর্যন্ত ধূমপান করেনি সে। সিগারেট ছাড়ার পরদিন থেকে স্ত্রী ধূমপানের পিছনে প্রতিদিন যে ব্যয় হ’ত তা পাঁচটি মাটির ব্যাংকে জমা করতে থাকে। অতঃপর গত ৬ই জানুয়ারী তা ভেঙ্গে ২ লাখ ৪৫ হাযার ৯৫ টাকা পাওয়া যায়। দুই সন্তানের জনক শাহীন জানান, সাত বছর আগেও তিনি দৈনিক কমপক্ষে ৫০ টাকার সিগারেট সেবন করতেন। এতে দোকানের আয়ের টাকা নষ্ট হ’ত। আমি ভাবতেই পারিনি, এত টাকা জমবে।

[পুণ্যশীলা স্ত্রীকে ধন্যবাদ! এরূপ স্ত্রী ঘরে ঘরে থাকলে দেশের গৃহগুলি শান্তির গৃহে পরিণত হ’ত। তবে আল্লাহর ভয়ে শাহীন কাজটি করলে তিনি প্রভূত নেকীর অধিকারী হ’তেন। যেকোন অন্যায় কাজ থেকে আল্লাহর নামে তওবা করা উচিৎ (স.স.)]






মাদক ব্যবসার কারণে বছরে পাচার হচ্ছে ৫ হাযার কোটি টাকা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা লুক্সেমবার্গ
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে যুক্তরাজ্য
চাঁদপুরে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রির অভিযোগ!
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
১০ বছরে ১ লাখ কোটি টাকা সূদ
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
জাতীয় সংসদে মুনাজাত, করোনা মুক্তির ফরিয়াদ
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
আরও
আরও
.