১. কঙ্গো : এটা বর্তমান দুনিয়ার সবচেয়ে দরিদ্রতম দেশ। এ দেশের প্রায় ২০ শতাংশ মানুষ শুধুমাত্র অনাহারে মারা যায়। ৪০ শতাংশ মানুষ আধপেটা খেয়ে বাঁচে। গৃহযুদ্ধের পর দেশের অর্থনীতি একেবারে জরাজীর্ণ। ভ্রূক্ষেপ নেই সরকার ও প্রশাসনের। দেশে কর্মসংস্থানের কোন বালাই নেই। মধ্য আফ্রিকার এ দেশে রাস্তায় রাস্তায় মানুষ ক্ষুধার জ্বালায় ছোটাছুটি করে। জিডিপি পার ক্যাপিটা ৩৪৮ মার্কিন ডলার।

২. লাইবেরিয়া : পশ্চিম আফ্রিকার এই দেশে অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যেটুকু ছিল তা ইবোলা মহামারী হানা দেওয়ার পর নিঃশেষ হয়ে গেছে। একজন লাইবেরিয়ান সদ্যজাত শিশু ৩৫০০ মার্কিন ডলার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। জিডিপি পার ক্যাপিটা ৪৫৬ মার্কিন ডলার।

৩. জিম্বাবুয়ে : একেবারে দেউলিয়া দেশ। রাষ্ট্রনেতা রবার্ট মুগাবের বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। সম্পদে পরিপূর্ণ দেশ হ’লেও জিম্বাবুয়ে দেউলিয়া দেশে পরিণত হয়েছে। অর্থনীতির হাল এতটাই খারাপ যে, ১ মার্কিন ডলারের মূল্য জিম্বাবুয়েতে দাঁড়িয়েছে ৩৬২ টাকা। জিডিপি পার ক্যাপিটা ৪৮৭ মার্কিন ডলার।

৪. বুরুন্ডি : পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতির একেবারে বেহাল দশা। জিডিপি পার ক্যাপিটা ৬১৫ মার্কিন ডলার।

৫. ইরিত্রিয়া : গৃহযুদ্ধের পর বেহাল দশা এই দেশেও। প্রশাসনিক গাফিলতির কারণে আফ্রিকার এই দেশ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। জিডিপি পার ক্যাপিটা মার্কিন ডলার ৭৩৫।






বৃটিশদের খাবার সময় নেই : কিন্তু একাকীত্ব সামলাতে নতুন মন্ত্রণালয়
স্বদেশ-বিদেশ
উদ্বোধন হ’ল পদ্মা সেতু : ঢাকার সাথে সড়কপথে যুক্ত হ’ল দেশের এক-তৃতীয়াংশ
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া গেল মানুষ বিক্রির দলীল!
ব্রিটেন একটি খ্রিষ্টান রাষ্ট্র
বিজেপিকে ভোট দেয়ার অপরাধে স্ত্রী তালাক
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ১ কোটি ৬০ লাখ লোক অনাহারের সম্মুখীন
অলস সময় কাটাচ্ছে দেশের ৩৯ শতাংশ তরুণ
পৃথিবীর সবচেয়ে দরিদ্র ৫টি দেশ
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাযার ৩০৬ মেগাওয়াট
আরও
আরও
.