আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে সারাদিন চলবে। এই বাইক একচার্জে চলবে ৫০ হ’তে ৬০ কিলোমিটার। একবার চার্জ দিতে খরচ হবে মাত্র ৮ টাকার বিদ্যুৎ। আকিজ মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফয়যুর রহমান জানিয়েছেন, ‘শব্দ ও জ্বালানি বিহীন এই বাইকে শক্তিশালী ও উন্নতমানের জেল ব্যাটারী ব্যবহার করা হয়। এই ই-বাইক এক চার্জে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে। মাত্র ৮ টাকা খরচ করলে বাইক চলবে সারাদিন।

তিনি আরও জানান, ঈগল, দুর্দান্ত, দুর্বার, দুর্জয়, পঙ্খীরাজ ও সম্রাট এই ৬টি মডেলে আকিজের ইলেকট্রিক বাইক বাজারে পাওয়া যাবে। এর মধ্যে ঈগল মডেলের বাইকটি এন্ট্রি লেভেলের। এটি সাইকেলের মতো প্যাডেল ঘুরিয়েও চালানো যাবে। সেই সঙ্গে ব্যাটারীর সাহায্যেও চালানো যাবে। এই বাইকটির মূল্য মাত্র ৪৮ হাযার টাকা।

আকিজ মোটরসের আরেকটি মডেল হ’ল দুর্বার। এটিতে ৬০ কিলোমিটার টপস্পিড পাওয়া যাবে। একচার্জে বাইকটি ৬০ হ’তে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এই বাইকটির মূল্য ১ লাখ ১৪ হাযার টাকা। অপরদিকে দুর্জয় এবং পঙ্খীরাজ স্কুটি ঘরানার ই-বাইক। দুর্জয়ের মূল্য রাখা হয়েছে ৭৩ হাযার ৫০০ টাকা। পঙ্খীরাজের মূল্য ৬৩ হাযার ৫০০ টাকা মাত্র। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আকিজ মোটরসের শো রুমে বাইকগুলো পাওয়া যাবে।






গত বছর পরিবার পিছু ঘুষ দেওয়ার পরিমাণ গড়ে ৬ হাযার ৬৩৬ টাকা : টিআইবি
ভারতে পবিত্র কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ : রিটকারীর জরিমানা
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
ছানিজনিত অন্ধের সংখ্যা বছরে বাড়ছে ১ লাখ ৩০ হাযার
দশ হাযার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে সরকার
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
সরবরাহ করা ৪১ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু
ভারতে ধর্মনিরপেক্ষতার নমুনা!
আরও
আরও
.