জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ‘ফাও’-এর পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক সিনিয়র কর্মকর্তা কেনেথ ক্রিসম্যান বলেছেন, ভয়ঙ্কর পঙ্গপালের বিশাল একটি ঝাঁক ভারত এবং ইহুদীবাদী ইসরাঈলের দিকে ধেয়ে আসছে। তিনি জানান, এ ঝাঁক ইহুদিবাদী ইসরাঈলের পৌঁছাতে পারে মে মাসের দিকে। এছাড়া মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতে হানা দিতে পারে পঙ্গপালের এ ঝাঁক।

দিনে প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম পঙ্গপালকে পরিযায়ী বা যাযাবর অর্থাৎ মাইগ্রেটরি পতঙ্গকুলের মধ্যে সবচেয়ে বিধ্বংসী হিসাবে গণ্য করা হয়। সাধারণ একটি ঝাঁকে ৮ কোটি পতঙ্গ থাকতে পারে। দিনে এ পঙ্গপাল ৩৫ হাযার মানুষের খাবার উদরস্থ করতে পারে।

২০০৪ সালে পশ্চিম আফ্রিকায় আড়াইশ কোটি ডলার সমপরিমাণ শস্য নষ্ট করেছিল পঙ্গপাল। ১৯১৫ সালে পঙ্গপালের সবচেয়ে মারাত্মক হামলা হয়েছিল। প্রথম মহাযুদ্ধের সময়ে পঙ্গপালের হামলার শিকার হয়েছিল সিরিয়া এবং ওছমানী সাম্রাজ্যের অন্যান্য অংশ।

[বিশ্বে ফেরাঊনী গযবের নমুনা শুরু হয়ে গেছে। অতএব যালেমরা সাবধান হও (স.স.)]






স্বদেশ-বিদেশ
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ১৫ মাসে ১৫১ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনের লোনাপানির নীচে সুপেয় পানির সন্ধান লাভ
ধর্মীয় ও ঐতিহ্যগত আবহে ইংল্যান্ড সহ ১৫টি দেশের রাজা হিসাবে শপথ নিলেন তৃতীয় চার্লস
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানব হত্যাকারী প্রাণী মশা
ভারতীয় বিমান বাহিনীতে দাড়ি রাখা নিষিদ্ধ
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এর মৃত্যু
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
ইউরোপে বায়ু দূষণে ৫ লাখ মৃত্যু
আরও
আরও
.