সঊদী আরবে সম্প্রতি প্রায় ২০ জন ধর্মীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক, আইনজীবী ও সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মধ্যে আছেন দেশটির প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ, ড. ‘আয়েয আল-ক্বারনী ও ড. আলী উমারী। এছাড়া বিশিষ্ট সমাজকর্মী ঈসাম জামীল, শিক্ষাবিদ আব্দুল আযীয আব্দুল লতীফ, ‘আওদার সহোদর খালেদ ‘আওদাহ, মূসা শরীফ প্রমুখ।

১৯৯১ সালে কুয়েতের সঙ্গে যুদ্ধের সময় সঊদী আরবে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধিতা করেছিলেন শায়েখ সালমান ও ড. ক্বারনী। এছাড়া এই দু’জনের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে বলে আভিযোগ আছে।

গ্রেফতারের আগে শায়খ আওদাহ সম্প্রতি প্রিন্স মোহাম্মদের সঙ্গে কাতারের আমীর শেখ তামীম-এর ফোনালাপকে স্বাগত জানান এবং তাদের অন্তর মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেন।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, নির্দিষ্ট করে না বলা গেলেও, গ্রেফতারকৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়াও রয়েছেন লেখক, সাংবাদিক এবং অধিকারকর্মী। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘সঊদী আরবে এত অল্প সময়ের মধ্যে এত বেশী সংখ্যক প্রখ্যাত ব্যক্তিত্বকে গ্রেফতার এবারই প্রথম।






জন্মনিয়ন্ত্রণ নয়, অধিক সন্তান জন্ম দিন
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
দৃষ্টিহীন লেবাননী সাজিদার কুরআন হিফয
মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম শায়খ আইয়ূবের মৃত্যু
ফিলিস্তীনের উপর ইস্রাঈলী বিমান হামলা
ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
প্রখ্যাত ইতিহাসবিদ ফুয়াদ সেযগীনের মৃত্যু
সিরিয়া সংঘাত ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে - -ফরাসী পররাষ্ট্রমন্ত্রী
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
মুসলিম জাহান
আরও
আরও
.