সিরিয়ার দেশত্যাগী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময়ে চালু থাকা সংবিধান বাতিল করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। গত ১৩ই মার্চ প্রেসিডেন্ট আহমাদ আল-শারা অস্থায়ী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেছেন। এখন থেকে শরী‘আহ বা ইসলামী আইন মেনেই পরিচালিত হবে সিরিয়া।

নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে বাশারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেয়া নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। ঐ বৈঠকে দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

কমিটির সদস্য আব্দুল হামীদ আল-আওয়াক জানান, নতুন সংবিধানে রাষ্ট্রপ্রধানকে বাধ্যতামূলকভাবে ইসলাম ধর্মাবলম্বী হ’তে হবে এবং আগামী পাঁচ বছর দেশ পরিচালিত হবে ইসলামী আইন মোতাবেক।

[ধন্যবাদ সিরিয়ার নতুন ইসলামী সরকারকে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বর্তমান সরকারেরও দ্রুত ইসলামী খিলাফত ব্যবস্থা চালু করা উচিত (স.স.)]







পবিত্র কা‘বা ও মসজিদে নববীতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
অভিবাসী গ্রহণে প্রথম তুরস্ক, দ্বিতীয় পাকিস্তান
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
সিরিয়ায় ১০ বছরে নিহত প্রায় ৪ লাখ মানুষ; বাস্ত্তহারা ৭০ লাখ ও নিখোঁজ ২ লাখ ৫ হাযার
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন
কুশতেপা খাল : তালেবানের মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে আফগানিস্তান
২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা বার্ষিক ৩ কোটি (মাসজিদুল হারামে গত এক বছরে ২ কোটি হজ্জ-ওমরাহ পালনকারীদের সেবা প্রদান)
সঊদী আরবের স্কুলের পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে ফিলিস্তীনের মানচিত্র
জুম‘আর ছালাত ছেড়ে দিলে ৬ মাসের জেল
সুইডেনে কুরআন অবমাননা : প্রতিবাদে সুইডিশ ভাষায় ১ লাখ কুরআন বিতরণের ঘোষণা
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সঊদী আরবের নেতৃত্বে নতুন সামরিক জোট গঠন
আরও
আরও
.