অবশেষে মৃত ঘোষণা করা হয়েছে সঊদী আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে। দীর্ঘ প্রায় ২০ বছর কোমায় থাকায় পর সম্প্রতি তাকে মৃত ঘোষণা করা হয়। ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তখন তার বয়স ছিল ১৫ বছর। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসাবে পড়াশোনা করছিলেন। আল-ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে ‘দ্য সিলপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন তিনি।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি।

গালফ নিউজ জানিয়েছে, ধৈর্য, বিশ্বাস ও পিতা-মাতার অনন্য ভালোবাসার প্রতীক হিসাবে হাযার হাযার মানুষ সামাজিক মাধ্যমগুলোকে আল-ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন। পুত্রস্নেহের ব্যতিক্রমী এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে।







নারীদের পর্দা ও পুরুষদের দাঁড়ি রাখা বাধ্যতামূলক করল আফগানিস্তান
মুসলিম জাহান
মুসলিম জাহান
বিশ্বে বাড়ছে হালাল পণ্যের বাজার
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
দক্ষিণ সুদানে ৩০ হাযার মানুষ অনাহারে
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
সঊদী আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলী মুহাম্মাদের মৃত্যু
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
আফগানিস্তানে পেটের দায়ে কন্যা সন্তান বিক্রি
প্রখ্যাত ইতিহাসবিদ ফুয়াদ সেযগীনের মৃত্যু
আরও
আরও
.