তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইসলামী নির্দেশনা মানতেই সূদের হার বাড়াচ্ছেন না। ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে এরদোগান জানান, তিনি আর্থিক নীতি বদলাবেন না। এরদোগানের এ বক্তব্যের পর লিরার দাম সামান্য বাড়ে। তুরস্কে এখন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মুদ্রাস্ফীতির হার ২০ শতাংশ ছাড়িয়েছে। তা সত্ত্বেও এরদোগান সেন্ট্রাল ব্যাংককে সূদের হার কমাতে বলছেন। বিশেষজ্ঞদের ধারণা, এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। মুদ্রাস্ফীতি কমাতে হ’লে সূদের হার বাড়াতে হবে। কিন্তু এরদোগান জানান, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সেজন্যই তিনি সূদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যেটা আমার ধর্ম আমাকে করতে বলে। আর সেটাই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।

[ধন্যবাদ প্রেসিডেণ্টকে! আল্লাহ তাকে সফলতা দান করুন (স.স.)।]






কাশ্মীরে ভারত চায়না মডেল বাস্তবায়ন করতে চায়
মহাকাশে যেভাবে ছালাত আদায় করেছেন বিভিন্ন দেশের ১১ মুসলিম নভোচারী!
পবিত্র কুরআন অবমাননা করলেই মৃত্যুদন্ডের শাস্তি ঘোষণা করল নাইজেরিয়া
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা নিজ ভূখন্ডে পৃথক রাষ্ট্র গঠন করার সুযোগ দিতে হবে - -ড. মাহাথির মুহাম্মাদ
মুসলিম বলেই এতো হেনস্থা : যাকির নায়েক
যেন নিজের ঘরে ফিরে এলাম : ইসলাম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ক্যাথলিক ধর্মযাজকের মন্তব্য
নিগৃহীত উইঘুর মুসলমানদের জন্য তুরস্কের দরজা খোলা
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
বিশ্বমঞ্চে তুরস্কের নতুন সামরিক শক্তি : শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র
ফিলিস্তীনের যে শহরে ক্ষুধার্ত থাকে না কেউ
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাযাখস্তান - .
আরও
আরও
.