আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কুরআনের হাফেয হয়েছেন ১৩ হাযার ৪৬৪ জন কারাবন্দী। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ‘ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি’ ও ‘মরক্কোর নিউজ এজেন্সি’ এবিএনএ।

মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুৎবা এবং ইসলাম বিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কুরআন প্রশিক্ষণ, প্রয়োজনীয় দো‘আ-দরূদ ও হাদীছ মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে ২০২৪ সালে এখন পর্যন্ত দন্ডাদেশপ্রাপ্ত ১৩ হাযার ৪৬৪ জন বন্দী পবিত্র কুরআন হেফয করেছেন। মোট ৬৭ হাযার ৭৭২ জন বন্দী এ কর্মসূচী থেকে উপকৃত হয়েছেন।







রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
মুসলিম জাহান
মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
সংস্কার করা হবে হেরা ও ছওর গুহা, থাকবে না কোন লেখা বা অঙ্কন
ওবামার স্পষ্ট স্বীকারোক্তি লিবিয়ায় হামলা ছিল সবচেয়ে বড় ভুল
মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম শায়খ আইয়ূবের মৃত্যু
মুসলিম জাহান
স্বর্ণমিশ্রিত জাফরান কালিতে লেখা কুরআন
দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের রহস্যময় কূপ
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
মুসলিম জাহান
আরও
আরও
.