প্রাচীন পদ্ধতিতে নানা চিকিৎসার মধ্যে আগুনের ব্যবহার একেবারে অচেনা নয়। তবে এভাবে জ্বলন্ত তোয়ালে দিয়ে পেশীর যন্ত্রণা দূর করার কথা আগে কখনো শোনা যায়নি। মিসরের এক চিকিৎসক এভাবেই তার রোগীদের পেশীর যন্ত্রণা নিরাময় করছেন। 

মিশরের ঘারবিয়া এলাকার চিকিৎসক আব্দুর রহীম সাঈদ (৩৫) প্রাচীন পদ্ধতি ব্যবহার করেন। আগুন ব্যবহার করার আগে তিনি প্রথাগত ম্যাসেজ দেন। প্রথমে শুরুটা হয় তেল দিয়ে, তারপর আসে সুগন্ধী ফুল থেকে তৈরী ওষুধ। এই প্রথাগত ম্যাসেজের লক্ষ্য থাকে, শরীরের যন্ত্রণার স্থানে রক্ত-চলাচল বাড়িয়ে তোলা।

প্রথাগত মাসাজের পর আসে আগুনের পালা। প্রথমে তিনি ম্যাসেজ নিতে আসা ব্যক্তির পিঠের উপর বেশ কয়েকটি তোয়ালে চাপিয়ে দেন। যাতে আগুন সরাসরি ত্বক স্পর্শ না করে। সবার উপরে অ্যালকোহলে ভেজা একটি তোয়ালে চাপিয়ে দেন এবং তাতে আগুন জ্বালিয়ে দেন। সেই আগুন ত্বকে ছুঁতে না পরলেও তার তাপ পৌঁছে যায় পেশী পর্যন্ত। এভাবে আগুনের তাপে শরীর থেকে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যায়। ফলে পেশীতে যন্ত্রণার উপশম হয়।  আব্দুর রহীমের কাছে ম্যাসেজ নেওয়া এক ব্যক্তি জানিয়েছেন, তিনি আগে ঠিকমত সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। কিন্তু দু’বার এই আগুন ম্যাসেজ নেওয়ার পর তিনি এখন ১০০ ভাগ সুস্থ।






সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
মুসলিম জাহান
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেযদের জয়জয়কার
মুসলিম রোগীর চিকিৎসা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ডাক্তার অরিভিয়া
ব্রুনাই সর্বদা আল্লাহর কাছে অনুগত থাকবে - -সুলতান হাসান আল-বালক্বিয়া
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
মুসলিম জাহান
প্রতিকূলতার মাঝেও চলতি প্রান্তিকে বিশ্বের সেরা মুদ্রা তালেবানের ‘আফগানী’
আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারে নিহত ৩ ও পঙ্গু ৭ শিশু
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার পরিকল্পনা সঊদী আরবের
আরও
আরও
.