আগামী ২০৫০ সালের কিছু সময় পর ইসলাম দুনিয়ার সর্ববৃহৎ ধর্মে পরিণত হবে। ইউরোপ ও আমেরিকায় আরও দ্রুত ছড়িয়ে পড়বে এই ধর্ম। একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য৷ খ্রিস্টধর্ম নেমে যাবে দুই নম্বর স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এ তথ্য প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে চলে আসা শরণার্থীদের বেশির ভাগ ইসলাম ধর্মাবলম্বী। তাদের কারণেই ইউরোপে ইসলামের প্রভাব বাড়বে। সংস্থাটি জানাচ্ছে, মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশী৷ তাই পাঁচ দশকেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্ম হিসাবে চিহ্নিত হবে ইসলাম। সমীক্ষায় বলা হয়, ২০১০ সালে বিশ্বে মুসলিম সংখ্যা ছিল ১.৬ বিলিয়ন, তথা মোট জনসংখ্যার প্রায় ২৩ ভাগ। আর খ্রিস্টান সংখ্যা ছিল ২.২ বিলিয়ন, প্রায় ৩১ ভাগ।

[সংখ্যা বৃদ্ধির চেয়ে ঈমান বৃদ্ধির প্রয়োজন বেশী (স.স.)]







সিরিয়ায় আন-নুছরাহ ইসলামী যোদ্ধাদের চিকিৎসা দেয় ইসরাঈলীরা! - -রবার্ট ফিস্ক
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ’তে পারলেন না মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ
ইয়েমেনে ৮৪ লাখ মানুষ অনাহারের সম্মুখীন
আল-আক্বছা মসজিদ প্রাঙ্গণ খোলার ঘোষণা ওয়াক্ফ কাউন্সিলের
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
গাযার পরিস্থিতি ভয়াবহ ও অমানবিক, শতভাগ অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে : জাতিসংঘ
মুসলিম জাহান
শিশু ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির আহবান জানিয়ে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট
বৃষ্টির জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করবে আমিরাত
ব্রুনাই সর্বদা আল্লাহর কাছে অনুগত থাকবে - -সুলতান হাসান আল-বালক্বিয়া
পাকিস্তানে পাহাড়ের সুড়ঙ্গে পবিত্র কুরআন সংরক্ষণ কেন্দ্র
৮ মাসেই হাফেয ৮ বছরের আবওয়াজ
আরও
আরও
.