পৃথিবীতে নানা প্রান্তে যেমন দু’বেলা খাবার খেতে পারেন না অনেক মানুষ, তেমনি আবার পৃথিবীর নানা প্রান্তে খাবারের অপচয়ও কম হয় না। এমনই অবাক করা বিষয় হ’ল সঊদী আরবে শতকরা ৩৩ শতাংশ খাবারই নষ্ট বা অপচয় হয়। বছরের হিসাবে যেটার পরিমাণ ৪০ লাখ টন। আর এর আনুমানিক মূল্য ৪ হাযার কোটি সঊদী রিয়াল বা ১ লাখ ১৭ হাযার কোটি টাকার বেশী।

ইন্টারন্যাশনাল ডে অব অ্যাওয়ারনেস অব ফুড লস অ্যান্ড ওয়েস্টের (আইডিএএফএলডবি­উ) কথা বিবেচনায় রেখে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর দিনটি পালন করা হয়।

এ পরিস্থিতিতে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে সঊদী আরবের জেনারেল ফুড সিকিউরিটি অথরিটি (জিএফএসএ) ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে, খাওয়া-দাওয়ার ব্যাপারে দায়িত্বশীল হওয়ায় উৎসাহিত করতে এবং খাদ্যের অপচয় কমানোর লক্ষ্যে কার্যকর সমাধান বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য।

জিএফএসএর গভর্নর আহমেদ আল-ফারিস প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব বাড়ানো এবং ২০৩০ সাল নাগাদ খাবারের অপচয় ও নষ্টের হার বর্তমান হারের ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে সঊদী আরবের প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেন।







ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
জুম‘আর ছালাত ছেড়ে দিলে ৬ মাসের জেল
মসজিদে নববীতে চালু হ’ল ‘শিশু আতিথেয়তা কেন্দ্র’
সঊদী আরবে রক্তমূল্য ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা
জাতিসংঘে ফিলিস্তীনী পতাকা উত্তোলন
কমিউনিস্ট নিষ্পেষণে সোভিয়েত রাশিয়ায় কুরআনের শিক্ষা জীবিত রাখার অনন্য কাহিনী
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সঊদী আরবের মরুদ্যান আল-আহসা
ছালাতের সুবিধার্থে ইন্দোনেশিয়ায় মোবাইল মসজিদ
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
ইসলামের অবমাননাকারী সঊদী ব্লগার পেল ইউরোপীয়ান শান্তি পুরস্কার
কাশ্মীর ইস্যুতে সমর্থন দিলেই ভারতে ফেরার সুযোগ দিতেন নরেন্দ্র মোদী - -ডা. যাকির নায়েক
পাকিস্তান ক্রিকেটের কোচ হ’তে চান মাওলানা তারেক জামীল!
আরও
আরও
.