মুসলিম যুবক ও তরুণদেরকে ছালাতের প্রতি উৎসাহিত করার জন্য তুরষ্কের সির্ত প্রদেশের স্থানীয় ‘দারুল ইফতা’ (ফৎওয়া বোর্ড) এক অভিনব পন্থা অবলম্বন করেছে। বোর্ড ঘোষণা করেছে, যে বাচ্চা ধারাবাহিকভাবে ৪০ দিন জামা‘আতের সাথে মসজিদে ছালাত আদায় করবে তাকে উপহার হিসাবে একটি সাইকেল দেওয়া হবে। এ ঘোষণার প্রেক্ষিতে ৭-১৭ বছর বয়সী সর্বমোট ১২০ জন শিশু ও তরুণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৮০ জন সাইকেল লাভ করে। একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়। এতে জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট, স্থানীয় ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন। দারুল ইফতার এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য হ’ল, মসজিদের সাথে বাচ্চাদের সম্পৃক্ততা বাড়ানো। যাতে তারা অনর্থক ও বাজে কথা বলা থেকে বিরত থাকার শিক্ষা লাভ করে এবং পাক্কা ছালাতী হয়ে যায় (মাসিক মা‘আরিফ, আযমগড়, ইউ.পি, ভারত, এপ্রিল’১৭, পৃঃ ৩০৩)।







মুসলিম জাহান
সংস্কার করা হবে হেরা ও ছওর গুহা, থাকবে না কোন লেখা বা অঙ্কন
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
হজ্জ পালনে প্রতিবন্ধকতা কাটল, উঠে গেল বয়সের নিষেধাজ্ঞা
রামাযান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমাল কাতার; ১০ হাযার পণ্যের মূল্য ৭৫% কমালো আরব আমিরাতের সুপারশপ মালিকেরা
ইসলামী জীবনে ফিরতে শোবিজ ছাড়লেন হামযাহ আলী আববাসী!
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
করোনা থেকে মুক্তি চেয়ে ড. আব্দুর রহমান আস-সুদাইসীর আবেগঘন প্রার্থনা
ইস্রাঈলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
বিশ্বে বাড়ছে হালাল পণ্যের বাজার
আরও
আরও
.